১২:০৪ অপরাহ্ন | সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ১১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ ও ওজন মাপক যন্ত্র জব্দ Logo মাদকাসক্ত ছেলে কর্তৃক মা ও ভাইকে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেপ্তার; বঁটি উদ্ধার Logo প্রয়াত মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর পুনঃ স্থাপনকৃত ঐতিহাসিক নামফলক উন্মোচন করলেন মাননীয় ভূমি মন্ত্রী Logo রাজশাহী মহানগরীতে কর্ণহার ও পবা থানা পুলিশের অভিযানে জুয়া খেলা অবস্থায় ১১ জন গ্রেপ্তার; তাস, মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; এসকাফ সিরাপ, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও নগদ অর্থ, মোটরসাইকেল, মোবাইল ফোন জব্দ

Admin
Posted By Admin
Updated আগস্ট ১৪ ২০২৬ / 173 Read
রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; এসকাফ সিরাপ, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও নগদ অর্থ, মোটরসাইকেল, মোবাইল ফোন জব্দ

রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; এসকাফ সিরাপ, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও নগদ অর্থ, মোটরসাইকেল, মোবাইল ফোন জব্দ

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম পৃথক অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ ভারতীয় এসকাফ সিরাপ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং নগদ অর্থ, মোটরসাইকেল এবং মোবাইল ফোন জব্দসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

 

আজ ১৪ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক সোয়া ৩টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম মতিহার থানার বিনোদপুর এলাকায় অভিযান পরিচালনা করে কাটাখালী থানার শ্যামপুর শান্তিনগর গ্রামের আ: রশিদ ওরফে সালামের ছেলে মো: সোহেল রানা (৩১)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৪ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। সেই সাথে মাদক বিক্রির নগদ ৩ হাজার ৫০০ টাকা, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

এছাড়াও বিশেষ মাদকবিরোধী টিম একই তারিখ রাত আনুমানিক ১২ টার দিকে রাজপাড়া থানার দাশপুকুর আইডি বাগানপাড়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে হরিপুর (আইডি হাসপাতাল দাশপুকুর) গ্রামের ভিকুর ছেলে মো: নয়ন (৪০)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৮পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, আসামি নয়ন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় পূর্বের ৪টি মাদক ও ১টি পেনাল কোড আইনে মামলা রয়েছে। এসব মামলায় তাকে যথাক্রমে ১২ সেপ্টেম্বর ২০২০; ২৮ নভেম্বর ২০১৮; ১৭ মে ২০১৮; ০৫ জানুয়ারি ২০১২ এবং ০২ জানুয়ারি ২০২৩ তারিখে গ্রেপ্তার করা হয়েছিল।

 

আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News