০৬:২৭ পূর্বাহ্ন | সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ১১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ ও ওজন মাপক যন্ত্র জব্দ Logo মাদকাসক্ত ছেলে কর্তৃক মা ও ভাইকে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেপ্তার; বঁটি উদ্ধার Logo প্রয়াত মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর পুনঃ স্থাপনকৃত ঐতিহাসিক নামফলক উন্মোচন করলেন মাননীয় ভূমি মন্ত্রী Logo রাজশাহী মহানগরীতে কর্ণহার ও পবা থানা পুলিশের অভিযানে জুয়া খেলা অবস্থায় ১১ জন গ্রেপ্তার; তাস, মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে কর্ণহার ও পবা থানা পুলিশের অভিযানে জুয়া খেলা অবস্থায় ১১ জন গ্রেপ্তার; তাস, মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ

Admin
Posted By Admin
Updated আগস্ট ২২ ২০২৬ / 215 Read
রাজশাহী মহানগরীতে কর্ণহার ও পবা থানা পুলিশের অভিযানে জুয়া খেলা অবস্থায় ১১ জন গ্রেপ্তার; তাস, মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ

রাজশাহী মহানগরীতে কর্ণহার ও পবা থানা পুলিশের অভিযানে জুয়া খেলা অবস্থায় ১১ জন গ্রেপ্তার; তাস, মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর কর্ণহার ও পবা থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ১১ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত তাস, মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।

 

গত ২১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক সোয়া ১১টার দিকে কর্ণহার থানা পুলিশ ধর্মহাটা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় একই গ্রামের মো. সজিবের মুদি দোকানের ঘরের বারান্দা থেকে জুয়া খেলা অবস্থায় মো. আনার আলীর ছেলে মো. বাদশা (৫২); মো. আবুল খায়েরের ছেলে মো. মাইনুদ্দিন (৩৫); মৃত আব্দুল গফুরের ছেলে মো. বাইদুল ইসলাম (৫০); মো. আউয়ালের ছেলে মো. রনি (৩৫); মৃত হুমায়ন কবিরের ছেলে মো. মাসুদ রানা (৩৬); মো. সাইদুরের ছেলে মো. সবুজ (৩০); মো. মিনারুল ইসলামের ছেলে মো. শাহিনুর ইসলাম (৩৩); মৃত আব্দুল মালেকের ছেলে মো. জারজিস আলী (৪৫); মৃত ফাইজুদ্দিনের ছেলে মো. তাজরুল ইসলাম (৪৪) এবং মো. কামরুজ্জামানের ছেলে মো. সজিব (২৭)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে জুয়া খেলায় ব্যবহৃত নগদ ১ হাজার ৯০ টাকা, ২ সেট পুরাতন তাস ও ১টি প্লাস্টিকের চট জব্দ করা হয়।

 

এছাড়াও, পবা থানা পুলিশ আজ ২২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ ভোর আনুমানিক সোয়া ৪টার দিকে পবা থানার পারিলা ইউনিয়নের সিডির মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কান্দুস পারিলা গ্রামের মৃত মজের আলীর ছেলে মো. সেলিম রেজা (৪২)-কে অনলাইন জুয়া খেলা অবস্থায় গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে অনলাইন জুয়ার অ্যাপসসহ ১টি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার টাকা জব্দ করা হয়।

 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News