০৬:২৪ পূর্বাহ্ন | সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ১১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ ও ওজন মাপক যন্ত্র জব্দ Logo মাদকাসক্ত ছেলে কর্তৃক মা ও ভাইকে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেপ্তার; বঁটি উদ্ধার Logo প্রয়াত মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর পুনঃ স্থাপনকৃত ঐতিহাসিক নামফলক উন্মোচন করলেন মাননীয় ভূমি মন্ত্রী Logo রাজশাহী মহানগরীতে কর্ণহার ও পবা থানা পুলিশের অভিযানে জুয়া খেলা অবস্থায় ১১ জন গ্রেপ্তার; তাস, মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

প্রয়াত মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর পুনঃ স্থাপনকৃত ঐতিহাসিক নামফলক উন্মোচন করলেন মাননীয় ভূমি মন্ত্রী

Admin
Posted By Admin
Updated আগস্ট ২২ ২০২৬ / 97 Read
প্রয়াত মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর পুনঃ স্থাপনকৃত ঐতিহাসিক নামফলক উন্মোচন করলেন মাননীয় ভূমি মন্ত্রী

প্রয়াত মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর পুনঃ স্থাপনকৃত ঐতিহাসিক নামফলক উন্মোচন করলেন মাননীয় ভূমি মন্ত্রী

Font Size:
Print

আরএমপি নিউজ: আজ ২২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আয়োজনে সদর দপ্তর প্রাঙ্গণে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর পুনঃ স্থাপিত ঐতিহাসিক নামফলক উন্মোচন করা হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব মিজানুর রহমান মিনু, এমপি মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির।

 

সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার মহোদয় বলেন, আজকের আয়োজনটি আরএমপির জন্য একটি ঐতিহাসিক ও আনন্দময় মুহূর্ত। অনেক অনুসন্ধান চালিয়ে দীর্ঘদিন নিখোঁজ থাকা আরএমপির প্রতিষ্ঠার মূল ফলকটি উদ্ধার করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়রের উদ্যোগে তৈরি করা ফলকটি হুবহু আগের অবস্থায় পুনঃস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে আরএমপি প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্মারক সংরক্ষণ করা সম্ভব হয়েছে।

 

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভূমিমন্ত্রী বলেন, ১৯৯২ সালের দিকে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্যোগে রাজশাহীতে আরএমপি প্রতিষ্ঠার শুভ সূচনা হয়। তিনি এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট প্রয়াত নেতার প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, আরএমপি বর্তমানে জনগণের সেবা ও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাজশাহীতে জুয়া, মাদক চোরাচালান ও ভূমিদস্যুতা নির্মূলে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তিনি বলেন, আইন সবার জন্য সমান এবং কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই আইন তার নিজস্ব গতিতে চলবে। এমনকি নিজের সন্তান অপরাধ করলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 

বক্তব্য শেষে প্রধান অতিথি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর পুনঃ স্থাপনকৃত ঐতিহাসিক নামফলক এর উন্মোচন করেন। পরে দেশ ও জাতির কল্যাণ, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত, আরএমপির উত্তরোত্তর সাফল্য এবং সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শফিকুল হক মিলন; বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব জনাব এ,এইচ,এম, মাহমুদুর রহমান; রাজশাহী বিভাগীয় কমিশনার জনাব মোঃ ইউসুফ আলী; রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মো: মাহফুজুর রহমান রিটন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান জনাব মো: আবুল কালাম আজাদ সুইট, বন কর্পোরেশনের চেয়ারম্যান জনাব মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং মহানগর বিএনপির সভাপতি জনাব মামুনুর রশিদ মামুন।

 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলার জেলা প্রশাসক, রাজশাহী রেঞ্জের ডিআইজি মহোদয়ের প্রতিনিধি, রাজশাহী পুলিশ সুপারের প্রতিনিধি, এনএসআই, ডিজিএফআইয়ের প্রতিনিধিবৃন্দ, গণপূর্ত বিভাগ-১-এর কর্মকর্তাবৃন্দ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News