০৬:২৪ পূর্বাহ্ন | সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ১১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ ও ওজন মাপক যন্ত্র জব্দ Logo মাদকাসক্ত ছেলে কর্তৃক মা ও ভাইকে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেপ্তার; বঁটি উদ্ধার Logo প্রয়াত মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর পুনঃ স্থাপনকৃত ঐতিহাসিক নামফলক উন্মোচন করলেন মাননীয় ভূমি মন্ত্রী Logo রাজশাহী মহানগরীতে কর্ণহার ও পবা থানা পুলিশের অভিযানে জুয়া খেলা অবস্থায় ১১ জন গ্রেপ্তার; তাস, মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

মাদকাসক্ত ছেলে কর্তৃক মা ও ভাইকে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেপ্তার; বঁটি উদ্ধার

Admin
Posted By Admin
Updated আগস্ট ২৩ ২০২৬ / 149 Read
মাদকাসক্ত ছেলে কর্তৃক মা ও ভাইকে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেপ্তার; বঁটি উদ্ধার

মাদকাসক্ত ছেলে কর্তৃক মা ও ভাইকে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেপ্তার; বঁটি উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ: গত ২২ আগস্ট ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন মেহেরচন্ডী উত্তরপাড়া এলাকায় নেশার টাকার জন্য মাদকাসক্ত ছেলে মোঃ মেহেদী হাসান @ মুন্না (৩৪), পিতা-মৃত আঃ রহিম, মাতা-মোসাঃ মনোয়ারা খাতুন @ টুলু, সাং-মেহেরচন্ডী উত্তরপাড়া, থানা-চন্দ্রিমা, মহানগর রাজশাহী তার মা মোসাঃ মনোয়ারা খাতুন @ টুলু (৫৫) ও ছোট ভাই মোঃ মৃদুল (২৮)-কে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

 

ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চন্দ্রিমা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে আহত মা ও ভাইকে উদ্ধার করে। এ সময় স্থানীয় উত্তেজিত জনতা হামলাকারী মুন্নাকে আটক করে মারধর করে। পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে আহত তিনজনকেই উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

 

এ ঘটনায় আহত মনোয়ারা খাতুনের মেয়ে বাদী হয়ে গত রাতে চন্দ্রিমা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে হামলাকারী মোঃ মেহেদী হাসান @ মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে। হামলায় ব্যবহৃত ধারালো বঁটিটিও উদ্ধার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হলে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

 

ভুয়া তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ:

সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু ফেসবুক আইডি ও পেজ থেকে এ ঘটনায় ভিকটিমদের মৃত্যুর বিষয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে ভিকটিমদের মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। এ ধরনের মিথ্যা ও গুজবনির্ভর তথ্য প্রচার অনাকাঙ্ক্ষিত এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা শেয়ার না করার জন্য সকলকে অনুরোধ করা হলো।

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ

RMP MEDIA

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News