০৬:২৬ পূর্বাহ্ন | সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ১১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ ও ওজন মাপক যন্ত্র জব্দ Logo মাদকাসক্ত ছেলে কর্তৃক মা ও ভাইকে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেপ্তার; বঁটি উদ্ধার Logo প্রয়াত মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর পুনঃ স্থাপনকৃত ঐতিহাসিক নামফলক উন্মোচন করলেন মাননীয় ভূমি মন্ত্রী Logo রাজশাহী মহানগরীতে কর্ণহার ও পবা থানা পুলিশের অভিযানে জুয়া খেলা অবস্থায় ১১ জন গ্রেপ্তার; তাস, মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ

Admin
Posted By Admin
Updated আগস্ট ২৩ ২০২৬ / 131 Read
রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ

রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি ও বোয়ালিয়া থানা পুলিশ পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে নারীসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে। এসময় মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়েছে।

 

আজ ২৩ আগস্ট ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৬টায় দিকে কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি আদর্শগ্রামে অভিযান পরিচালনা করে কাশিয়াডাঙ্গা থানার পূর্ব রায়পাড়া গ্রামের মো: আনারুল ইসলামের ছেলে মো: রনি খাঁন (৩৫)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১ কেজি উদ্ধার করা হয়। উল্লেখ্য, আসামি রনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বের মোট ১১টি মামলা রয়েছে। এসব মামলায় তাকে যথাক্রমে ২৭ জুলাই ২০২৪; ১৬ নভেম্বর ২০২২; ২৬ জুলাই ২০১৯; ২১ জানুয়ারি ২০১৯; ১৩ আগস্ট ২০১৮; ২২ অক্টোবর ২০১৭; ৫ জুন ২০১৫; ৩ নভেম্বর ২০১৭; ১৯ নভেম্বর ২০১৬; ৬ এপ্রিল ২০১৪ এবং ৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে গ্রেপ্তার করা হয়েছিল।

 

বোয়ালিয়া থানা পুলিশ একই তারিখ দুপুর ১২টার দিকে খরবোনা নদীর ধার এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার রামচন্দ্রপুর খরবোনা নদীর ধার গ্রামের মো: জাহিদুল ওরফে জুতুলের স্ত্রী মোসা: আকলিমা (৪২)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ১ হাজার ৬৫ টাকা জব্দ করা হয়।

 

এছাড়াও বোয়ালিয়া থানা পুলিশ একই তারিখ রাত অনুমান ২টার দিকে ফুতকিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে একই থানার শেখেরচক (বিহারিপাড়া) গ্রামের বেল্লাল ওরফে বাবলুর ছেলে মো: সৌরভ হোসেন (২০)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News