০৬:২৫ পূর্বাহ্ন | সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ১১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ ও ওজন মাপক যন্ত্র জব্দ Logo মাদকাসক্ত ছেলে কর্তৃক মা ও ভাইকে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেপ্তার; বঁটি উদ্ধার Logo প্রয়াত মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর পুনঃ স্থাপনকৃত ঐতিহাসিক নামফলক উন্মোচন করলেন মাননীয় ভূমি মন্ত্রী Logo রাজশাহী মহানগরীতে কর্ণহার ও পবা থানা পুলিশের অভিযানে জুয়া খেলা অবস্থায় ১১ জন গ্রেপ্তার; তাস, মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি

Admin
Posted By Admin
Updated আগস্ট ২৩ ২০২৬ / 61 Read
আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি

আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি

Font Size:
Print

আরএমপি নিউজ: আগামী ২৬ আগস্ট ২০২৬ খ্রি. ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপিত হবে। এ উপলক্ষে রাজশাহী মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জনস্বার্থ ও জনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

 

আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন এলাকায় বিভিন্ন সংগঠন কর্তৃক জুশনে জুলুশ /ধর্মীয় শোভাযাত্রা, ধর্মীয় সমাবেশ, মিলাদ-ওয়াজ মাহফিল ও ধর্মীয় সভাসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়। এ উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ এর ১ (ঢ); ২৬(ট) (ই), ২৯ এর (১) (ক), (খ) এবং ৩৩ এর (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ২৬ আগস্ট ২০২৬ খ্রি. পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীর দিন এবং পূর্বাপর অর্থাৎ পূর্বের ও পরের দিন রাজশাহী মেট্রোপলিটন এলাকায় সকল ধরণের যাত্রা, জারিগান এবং আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক বিস্ফোরক দ্রব্য ব্যবহার এবং জুশনে জুলুশ/ধর্মীয় শোভাযাত্রায় অস্ত্র-শস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি, বিস্ফোরক দ্রব্য বহন ও ব্যবহার এবং উচ্চস্বরে মাইক বাজানো নিষিদ্ধ করা হয়েছে। 

 

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আজ ২৩ আগস্ট ২০২৬ তারিখ আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News