১২:০৪ অপরাহ্ন | সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ১১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ ও ওজন মাপক যন্ত্র জব্দ Logo মাদকাসক্ত ছেলে কর্তৃক মা ও ভাইকে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেপ্তার; বঁটি উদ্ধার Logo প্রয়াত মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর পুনঃ স্থাপনকৃত ঐতিহাসিক নামফলক উন্মোচন করলেন মাননীয় ভূমি মন্ত্রী Logo রাজশাহী মহানগরীতে কর্ণহার ও পবা থানা পুলিশের অভিযানে জুয়া খেলা অবস্থায় ১১ জন গ্রেপ্তার; তাস, মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও মোটরসাইকেল জব্দ

Admin
Posted By Admin
Updated আগস্ট ১০ ২০২৬ / 162 Read
রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও মোটরসাইকেল জব্দ

রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও মোটরসাইকেল জব্দ

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানা পুলিশ ও শিল্পনগরী পুলিশ ফাঁড়ির পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

আজ ১০ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক সোয়া ১২ টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ নর্দান মোড় এলাকায় অভিযান পরিচালনা করে চন্দ্রিমা থানার নিউ কলোনী হাজরা পুকুর গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে মো: মিঠুন (৩২) এবং একই থানার ছোট বনগ্রাম (হাউজিং কোয়াটার্স) গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে ফজলে রাব্বী (২৫)-কে গ্রেপ্তার করে। এ সময় মিঠুনের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে ফজলে রাব্বীর হেফাজত থেকে মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

 

বোয়ালিয়া থানার শিল্পনগরী পুলিশ ফাঁড়ি আজ ১০ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে মালদা কলোনী গ্রামের ঈদগাহ মাঠে অভিযান পরিচালনা করে বখতিয়ারবাদ মালদা কলোনী গ্রামের মৃত আজিজুল শেখের ছেলে মো: শাকিব খান (১৯)-কে গ্রেপ্তার করে। এ সময় শাকিবের দেহ তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News