১২:০৪ অপরাহ্ন | সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ১১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ ও ওজন মাপক যন্ত্র জব্দ Logo মাদকাসক্ত ছেলে কর্তৃক মা ও ভাইকে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেপ্তার; বঁটি উদ্ধার Logo প্রয়াত মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর পুনঃ স্থাপনকৃত ঐতিহাসিক নামফলক উন্মোচন করলেন মাননীয় ভূমি মন্ত্রী Logo রাজশাহী মহানগরীতে কর্ণহার ও পবা থানা পুলিশের অভিযানে জুয়া খেলা অবস্থায় ১১ জন গ্রেপ্তার; তাস, মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ নারী মাদক ব্যবসায়ী (জলি ১৮ ও মিনা ৩য় বারের মতো) গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট, হেরোইন ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ

Admin
Posted By Admin
Updated আগস্ট ১১ ২০২৬ / 320 Read
রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ নারী মাদক ব্যবসায়ী (জলি ১৮ ও মিনা ৩য় বারের মতো) গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট, হেরোইন ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ

রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ নারী মাদক ব্যবসায়ী (জলি ১৮ ও মিনা ৩য় বারের মতো) গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট, হেরোইন ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট, হেরোইন ও গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক বিক্রির নগদ অর্থ ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

আজ ১১ আগস্ট ২০২৬ তারিখ সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া গ্রামের মো: রফিকুল ইসলামের স্ত্রী ও বাদলের মেয়ে মোছা: জলি বেগম (৪৪)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় জলি এবং একই গ্রামের মো: জয়দুল ইসলামের স্ত্রী ও মৃত আজগর আলীর মেয়ে মোছা: মিনা বেগম (৪৫)-কে গ্রেপ্তার করা হয়।

 

পরে গ্রেপ্তারকৃত জলি’র বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১,০৪৪ পিস ট্যাপেন্টাডল, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪.৮ গ্রাম হেরোইন এবং ১ কেজি ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৩৭ হাজার ১৫০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

উল্লেখ্য, আসামি জলি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরএমপির রাজপাড়া থানায় পূর্বের ১৭টি মাদক মামলা রয়েছে। এসব মামলায় তাকে যথাক্রমে ১৫ জানুয়ারি ২০১৮; ১৯ মার্চ ২০১৮; ০৬ অক্টোবর ২০১৯; ২৯ আগস্ট ২০২০; ১৮ ডিসেম্বর ২০২০; ৩০ জানুয়ারি ২০২১; ২৪ ফেব্রুয়ারি ২০২২; ১৪ এপ্রিল ২০২২; ১১ মে ২০২২; ০২ জুন ২০২২; ২১ জুন ২০২২; ১৪ সেপ্টেম্বর ২০২২; ২০ মে ২০২৩; ১৬ মার্চ ২০২৪; ০১ অক্টোবর ২০২৪; ২৪ মে ২০২৫ এবং ২৮ জুন ২০২৬ তারিখে গ্রেপ্তার হয়েছিল। এছাড়াও আসামি মিনার বিরুদ্ধে পূর্বের ২টি মাদক মামলা রয়েছে। এসব মামলায় তাকে যথাক্রমে ০৬ ডিসেম্বর ২০১৬ এবং ২৩ সেপ্টেম্বর ২০২১ তারিখে গ্রেপ্তার করা হয়েছিল।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি মিনা দীর্ঘদিন ধরে জলি’র সহযোগী হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News