১২:০৩ অপরাহ্ন | সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ১১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ ও ওজন মাপক যন্ত্র জব্দ Logo মাদকাসক্ত ছেলে কর্তৃক মা ও ভাইকে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেপ্তার; বঁটি উদ্ধার Logo প্রয়াত মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর পুনঃ স্থাপনকৃত ঐতিহাসিক নামফলক উন্মোচন করলেন মাননীয় ভূমি মন্ত্রী Logo রাজশাহী মহানগরীতে কর্ণহার ও পবা থানা পুলিশের অভিযানে জুয়া খেলা অবস্থায় ১১ জন গ্রেপ্তার; তাস, মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার

Admin
Posted By Admin
Updated আগস্ট ১৪ ২০২৬ / 237 Read
রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার

রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া, কর্ণহার, পবা ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

 

গত ১৩ আগস্ট ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রাজপাড়া থানা পুলিশ রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কুঠিপাড়া গ্রামের মো: বাবর আলীর মেয়ে ও মো: কাওসার আলীর স্ত্রী বর্তমানে রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া গ্রামে বসবাসরত মোসা: রুনা বেগম (২৯) এর ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে রুনাকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো: গোলাম হোসেনের ছেলে ও রুনার স্বামী কাওসার (৩৯) কৌশলে পালিয়ে যায়। পরে রুনা বেগমের বসতবাড়ি তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৮৭ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

পবা থানা পুলিশ একই তারিখ রাত আনুমানিক পৌনে ১০ টার দিকে দক্ষিণ পিল্লাপাড়া এলাকার মো: আব্দুস সালাম ওরফে পন্ডিতের ছেলে মো: শরিফুল ইসলাম (৩৫)-এর বাড়িতে অভিযান পরিচালনা করে শরিফুলকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামি শরিফুলের বিরুদ্ধে পবা থানায় ১টি ও নাটোর জেলার সদর থানায় ১টি মাদক মামলা রয়েছে।

 

এছাড়াও গত ১২ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক সোয়া ১০টার দিকে কর্ণহার থানা পুলিশ কুপেরহাট এলাকায় চেকপোস্ট পরিচালনা করে তানোর থানার বাকশপুর গ্রাম থেকে আসা একটি অটোভ্যান থামিয়ে কর্ণহার থানার বিলধর্মপুর গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে মো: হাসান আলী (৩৮)-কে গ্রেপ্তার করে। এসময় তার দেহ তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

 

অন্যদিকে আজ ১৪ আগস্ট ২০২৬ তারিখ সকাল আনুমানিক সোয়া ৬টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ তালাইমারী বাদুরতলা (শিশু কবরস্থানের পাশে) এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার তালাইমারী শহিদ মিনার গ্রামের দুখু মিয়ার ছেলে মো: ববিন ইসলাম (৩২)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

 

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News