০৬:১২ পূর্বাহ্ন | সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ১১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ ও ওজন মাপক যন্ত্র জব্দ Logo মাদকাসক্ত ছেলে কর্তৃক মা ও ভাইকে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেপ্তার; বঁটি উদ্ধার Logo প্রয়াত মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর পুনঃ স্থাপনকৃত ঐতিহাসিক নামফলক উন্মোচন করলেন মাননীয় ভূমি মন্ত্রী Logo রাজশাহী মহানগরীতে কর্ণহার ও পবা থানা পুলিশের অভিযানে জুয়া খেলা অবস্থায় ১১ জন গ্রেপ্তার; তাস, মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার; হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং নগদ অর্থ জব্দ

Admin
Posted By Admin
Updated আগস্ট ১৫ ২০২৬ / 194 Read
রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার; হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং নগদ অর্থ জব্দ

রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার; হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং নগদ অর্থ জব্দ

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কেশবপুর পুলিশ ফাঁড়ি, কাশিয়াডাঙ্গা, চন্দ্রিমা ও কর্ণহার থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ অর্থসহ ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গত ১৪ আগস্ট ২০২৬ তারিখ বেলা আনুমানিক ১১টার দিকে কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার পাঠানপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো: রাজু (৫৫)-কে গ্রেপ্তার করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে একই থানার দরগাপাড়া গ্রামের মৃত আজাদ মিয়ার ছেলে মো: আলম মিয়া (৫৮) কৌশলে পালিয়ে যায়। এসময় রাজুর হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামি আলম দীর্ঘদিন ধরে রাজুর সহযোগী হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি রাজুর বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় ২টি ও বোয়ালিয়া থানায় ১টি মাদক মামলা রয়েছে।

 

কাশিয়াডাঙ্গা থানা পুলিশ একই তারিখ বিকাল আনুমানিক পৌনে ৬ টার দিকে দক্ষিণ বালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মো: মুন্না (২৯)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

 

এছাড়াও একই তারিখ বিকাল আনুমানিক সাড়ে ৫ টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ ললিতাহার উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: আনসার আলীর ছেলে মো: ইনসার আলী (৪৯)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে মাদক বিক্রির নগদ ৫ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।

 

গত ১৩ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক সোয়া ১১ টার দিকে কর্ণহার থানা পুলিশ কুপেরহাট এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার বিল নেপালপাড়া গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে মো: বাবলু ওরফে বাবু (৪৩)-কে মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পবা (দারুসা), রাজশাহীতে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

 

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News