১২:০৬ অপরাহ্ন | সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ১১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ ও ওজন মাপক যন্ত্র জব্দ Logo মাদকাসক্ত ছেলে কর্তৃক মা ও ভাইকে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেপ্তার; বঁটি উদ্ধার Logo প্রয়াত মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর পুনঃ স্থাপনকৃত ঐতিহাসিক নামফলক উন্মোচন করলেন মাননীয় ভূমি মন্ত্রী Logo রাজশাহী মহানগরীতে কর্ণহার ও পবা থানা পুলিশের অভিযানে জুয়া খেলা অবস্থায় ১১ জন গ্রেপ্তার; তাস, মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পবা থানা পুলিশের অভিযানে ৮০ বোতল এ্যালকোহল ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

Admin
Posted By Admin
Updated জুন ২৫ ২০২৬ / 228 Read
রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পবা থানা পুলিশের অভিযানে ৮০ বোতল এ্যালকোহল ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পবা থানা পুলিশের অভিযানে ৮০ বোতল এ্যালকোহল ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

Font Size:
Print

আরএমপি নিউজ: আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পবা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৮০ বোতল এ্যালকোহল ও ১০পিস ট্যাপেন্টডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন রাজশাহী মহানগরীর পবা থানার দাদপুর পূর্বপাড়া গ্রামের মো: আলাউদ্দিনের ছেলে মো: নাসির আলী (২৪) এবং একই গ্রামের মো: আসাদুল আলীর ছেলে মো: আল মামুন (২৬)এছাড়া, এ মামলার পলাতক আসামি হলেন একই এলাকার মো: আলাউদ্দিনের স্ত্রী মোসা: নাসিমা বিবি (৪০)।

 

গতকাল ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে দাদপুর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে নাসির ও আল মামুনকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর আসামি নাসিমা কৌশলে পালিয়ে যায়।

 

গ্রেপ্তারকৃত আসামি নাসির আলীর বসতবাড়ি তল্লাশি করে ৮০ বোতল এ্যালকোহল এবং আল মামুনের দেহ তল্লাশি করে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা জানায় যে, তারা পরস্পরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পলাতক আসামিও উক্ত মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বলে জানা গেছে।

 

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া, পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News