১২:০৪ অপরাহ্ন | সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ১১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ ও ওজন মাপক যন্ত্র জব্দ Logo মাদকাসক্ত ছেলে কর্তৃক মা ও ভাইকে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেপ্তার; বঁটি উদ্ধার Logo প্রয়াত মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর পুনঃ স্থাপনকৃত ঐতিহাসিক নামফলক উন্মোচন করলেন মাননীয় ভূমি মন্ত্রী Logo রাজশাহী মহানগরীতে কর্ণহার ও পবা থানা পুলিশের অভিযানে জুয়া খেলা অবস্থায় ১১ জন গ্রেপ্তার; তাস, মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ নারী মাদক ব্যবসায়ী (শেফালী ৭ম বারের মতো) গ্রেপ্তার; গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

Admin
Posted By Admin
Updated আগস্ট ১২ ২০২৬ / 201 Read
রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ নারী মাদক ব্যবসায়ী (শেফালী ৭ম বারের মতো) গ্রেপ্তার; গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ নারী মাদক ব্যবসায়ী (শেফালী ৭ম বারের মতো) গ্রেপ্তার; গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম অভিযান পরিচালনা করে গাঁজা ও নগদ অর্থসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

 

আজ ১২ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক পৌনে ৩টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম চন্দ্রিমা থানার হাজরাপুকুর ডাবতলা (নিউকলোনী) গ্রামের মৃত আব্দুল খালেক শেখের স্ত্রী শেফালী বেগম (৬৪)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এ সময় শেফালীর বসতবাড়ি তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৩৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রয়ের নগদ ১১ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।

 

উল্লেখ্য, আসামি শেফালী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানায় পূর্বের ৬টি মাদক মামলা রয়েছে। এসব মামলায় তাকে যথাক্রমে ২০ এপ্রিল ২০২১; ৩০ জুন ২০২১; ২৭ সেপ্টেম্বর ২০২০; ১৯ ডিসেম্বর ২০২১; ২৮ এপ্রিল ২০২৫ এবং ২০ নভেম্বর ২০২৫ তারিখে গ্রেপ্তার করা হয়েছিল।

 

আসামির বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News