১২:০৪ অপরাহ্ন | সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ১১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ ও ওজন মাপক যন্ত্র জব্দ Logo মাদকাসক্ত ছেলে কর্তৃক মা ও ভাইকে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেপ্তার; বঁটি উদ্ধার Logo প্রয়াত মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর পুনঃ স্থাপনকৃত ঐতিহাসিক নামফলক উন্মোচন করলেন মাননীয় ভূমি মন্ত্রী Logo রাজশাহী মহানগরীতে কর্ণহার ও পবা থানা পুলিশের অভিযানে জুয়া খেলা অবস্থায় ১১ জন গ্রেপ্তার; তাস, মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহী সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Admin
Posted By Admin
Updated আগস্ট ১২ ২০২৬ / 124 Read
রাজশাহী সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহী সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Font Size:
Print

আরএমপি নিউজ: আজ ১২ আগস্ট ২০২৬ তারিখ বেলা সাড়ে ৩টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে সদর দপ্তরের সভাকক্ষে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির মহোদয়।

 

সভায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ তাদের পেশাগত কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সুযোগ-সুবিধা, অসুবিধা, চ্যালেঞ্জ ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পুলিশ কমিশনার মহোদয়ের কাছে তুলে ধরেন। পাশাপাশি তারা রাজশাহী মহানগরীর ট্রাফিক জ্যাম, ফুটপাত দখল, অটোরিকশার আধিক্য, মাদক, জুয়া, মাজারকেন্দ্রিক মাদক সেবন নির্মূল, কিশোর গ্যাং, অনিবন্ধিত সংবাদ পোর্টাল বন্ধকরণ, সন্ধ্যার পূর্বে নগরীর বিভিন্ন কোচিং সেন্টার বন্ধকরণ, পুলিশি সেবাসহ নানা সমস্যা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন। পুলিশ কমিশনার মহোদয় উত্থাপিত বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন এবং প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। 

 

তিনি বলেন, গণমাধ্যম ও পুলিশের পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও সম্মিলিত প্রচেষ্টা জনসচেতনতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের মতবিনিময় সভা পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের পক্ষে মতামত ব্যক্ত করেন সভাপতি জনাব মো: আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক জনাব ডালিম হোসেন শান্তসহ বিভিন্ন পত্রিকার সম্পাদক ও সাংবাদিকবৃন্দ।

 

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মোঃ ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সদর) পদে কর্মরত অতিরিক্ত ডিআইজি জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মো: দেলোয়ার হোসেন, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ নূর আলম সিদ্দিকী, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব মো: আবুল কালাম সাহিদ; উপ পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র জনাব মোঃ গাজিউর রহমান, পিপিএম।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News