০৬:১৪ পূর্বাহ্ন | সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ১১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ ও ওজন মাপক যন্ত্র জব্দ Logo মাদকাসক্ত ছেলে কর্তৃক মা ও ভাইকে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেপ্তার; বঁটি উদ্ধার Logo প্রয়াত মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর পুনঃ স্থাপনকৃত ঐতিহাসিক নামফলক উন্মোচন করলেন মাননীয় ভূমি মন্ত্রী Logo রাজশাহী মহানগরীতে কর্ণহার ও পবা থানা পুলিশের অভিযানে জুয়া খেলা অবস্থায় ১১ জন গ্রেপ্তার; তাস, মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে নিখোঁজ ২ মাদ্রাসা শিক্ষার্থীকে ৭২ ঘন্টার মধ্যে কক্সবাজার থেকে উদ্ধার করেছে আরএমপির শাহমখদুম থানা পুলিশ

Admin
Posted By Admin
Updated আগস্ট ১৪ ২০২৬ / 120 Read
রাজশাহী মহানগরীতে নিখোঁজ ২ মাদ্রাসা শিক্ষার্থীকে ৭২ ঘন্টার মধ্যে কক্সবাজার থেকে উদ্ধার করেছে আরএমপির শাহমখদুম থানা পুলিশ

রাজশাহী মহানগরীতে নিখোঁজ ২ মাদ্রাসা শিক্ষার্থীকে ৭২ ঘন্টার মধ্যে কক্সবাজার থেকে উদ্ধার করেছে আরএমপির শাহমখদুম থানা পুলিশ

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া ২ জন মাদ্রাসা শিক্ষার্থীকে কক্সবাজার এলাকা থেকে উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম থানা পুলিশ।

 

গত ১০ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টায় শাহমখদুম থানাধীন ১৭ নম্বর ওয়ার্ডের ডাঙ্গীপাড়া এলাকার ‘আল-জামিয়া আস্-সালাফিয়া’ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে ২ জন শিশু শিক্ষার্থী নিখোঁজ হয়। এ ঘটনায় পরদিন ১১ আগস্ট শাহমখদুম থানায় পৃথক ২টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

 

জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ শিক্ষার্থীদের একজনের ছদ্মনাম ‘রাফি’ (১৩) এবং অপরজনের ছদ্মনাম ‘হাবিব’ (১২)। রাফির বাড়ি রাজশাহীর বাগমারা থানা এলাকায় এবং হাবিবের বাড়ি নওগাঁর মান্দা থানা এলাকায়।

 

জিডি রুজুর পর আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির মহোদয়ের দিকনির্দেশনায় শাহমখদুম থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অনুসন্ধান কার্যক্রম শুরু করে। শাহমখদুম থানা পুলিশের একটি বিশেষ টিম নিখোঁজ দুই শিক্ষার্থীর অবস্থান শনাক্তে বিভিন্ন স্থানে অনুসন্ধান ও তথ্য যাচাই-বাছাই অব্যাহত রাখে।

 

অনুসন্ধানের ধারাবাহিকতায় পুলিশ জানতে পারে, নিখোঁজ দুই শিক্ষার্থী কক্সবাজার এলাকায় অবস্থান করছে। পরবর্তীতে শাহমখদুম থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ৭২ ঘন্টার মধ্যে কক্সবাজার এলাকা থেকে তাদের দুজনকেই সুস্থ অবস্থায় উদ্ধার করে।

 

উদ্ধারের পর দুই শিক্ষার্থীকে শাহমখদুম থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, কক্সবাজার সমুদ্রসৈকত দেখার উদ্দেশ্যে তারা সেখানে চলে যায়। উদ্ধারকৃত দুই শিক্ষার্থীর শারীরিক ও মানসিক অবস্থা সুস্থ রয়েছে।

 

পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সশরীরে উপস্থিত তাদের নিজ নিজ পিতার জিম্মায় দুই শিক্ষার্থীকে হস্তান্তর করা হয়।

 

নিখোঁজ দুই শিক্ষার্থীকে দ্রুততম সময়ে শনাক্ত, উদ্ধার এবং পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় তাদের স্বজনরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস শাখা

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News