০৬:১৪ পূর্বাহ্ন | সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ১১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ ও ওজন মাপক যন্ত্র জব্দ Logo মাদকাসক্ত ছেলে কর্তৃক মা ও ভাইকে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেপ্তার; বঁটি উদ্ধার Logo প্রয়াত মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর পুনঃ স্থাপনকৃত ঐতিহাসিক নামফলক উন্মোচন করলেন মাননীয় ভূমি মন্ত্রী Logo রাজশাহী মহানগরীতে কর্ণহার ও পবা থানা পুলিশের অভিযানে জুয়া খেলা অবস্থায় ১১ জন গ্রেপ্তার; তাস, মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী পৃথক পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

Admin
Posted By Admin
Updated আগস্ট ১৫ ২০২৬ / 183 Read
রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী পৃথক পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী পৃথক পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানার উপশহর পুলিশ ফাঁড়ি ও শিল্পনগরী পুলিশ ফাঁড়ির পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গত ১৪ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে বোয়ালিয়া থানার উপশহর পুলিশ ফাঁড়ি বিন্দুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার মোহনপুর থানার বড়ইকুড়ি গ্রামের মো: তাসের আলীর ছেলে মো: ওবায়দুল হোসেন (৪০)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

 

এছাড়াও একই তারিখ রাত আনুমানিক সোয়া ১০ টার দিকে বোয়ালিয়া থানার শিল্পনগরী পুলিশ ফাঁড়ি মালদা কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে একই থানর বখতিয়ারাবাদ গ্রামের হাসের আলীর ছেলে মো: রিফাত (২০)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

অন্যদিকে একই তারিখ রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে বোয়ালিয়া থানার শিল্পনগরী পুলিশ ফাঁড়ি মধুরডাঙ্গা শিল্পীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের নওশাদ আলীর ছেলে মো: আরিফ হোসেন ডলার (৩৭)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃত আসামি ডলারের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News