০৬:১৩ পূর্বাহ্ন | সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ১১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ ও ওজন মাপক যন্ত্র জব্দ Logo মাদকাসক্ত ছেলে কর্তৃক মা ও ভাইকে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেপ্তার; বঁটি উদ্ধার Logo প্রয়াত মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর পুনঃ স্থাপনকৃত ঐতিহাসিক নামফলক উন্মোচন করলেন মাননীয় ভূমি মন্ত্রী Logo রাজশাহী মহানগরীতে কর্ণহার ও পবা থানা পুলিশের অভিযানে জুয়া খেলা অবস্থায় ১১ জন গ্রেপ্তার; তাস, মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

Admin
Posted By Admin
Updated আগস্ট ১৪ ২০২৬ / 285 Read
রাজশাহী মহানগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় এক অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং, যৌন হয়রানি, ভয়ভীতি ও হুমকি প্রদানের অভিযোগে কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানা পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিওটি আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির মহোদয়ের নজরে আসার পর তাঁর নির্দেশনায় ১ ঘণ্টার মধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে বোয়ালিয়া থানার কালুমিস্ত্রির মোড় এলাকার মোঃ এবাদতের ছেলে মোঃ শাহানুর (২০), মোঃ জিয়াদের ছেলে মোঃ রিয়াজন (২০), মোঃ বাবুর ছেলে মোঃ বান্টি হাসান (১৯) এবং মোঃ এনামুল হকের ছেলে মোঃ তাসিন লাবিব (১৯)-সহ অজ্ঞাতনামা কয়েকজন আসামি বাদী ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্ন সময়ে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল।

 

গত ২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে অভিযুক্তরা কালুমিস্ত্রির মোড় এলাকায় বাদীর ভাড়া বাসার সামনে এসে ওই অনার্স পড়ুয়া ছাত্রীকে বিভিন্নভাবে যৌন হয়রানি, ভয়ভীতি ও হুমকি প্রদান করে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তারা অশালীন কথাবার্তা ও অঙ্গভঙ্গির মাধ্যমে তাঁকে হয়রানি করে এবং রাজশাহীতে পড়াশোনা ও অবস্থান করতে না দেওয়ার হুমকি দেয়।

 

এরই ধারাবাহিকতায় আজ ১৪ আগস্ট ২০২৬ তারিখ বোয়ালিয়া থানায় একটি মামলা রুজু হয়। মামলার পর বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে একই থানার কালুমিস্ত্রির মোড় এলাকা থেকে মোঃ বাবুর ছেলে মোঃ বান্টি হাসান (১৮), মোঃ জিয়াদের ছেলে মোঃ রিয়াজন (২০) এবং মোঃ এনামুল হকের ছেলে মোঃ তাসিন লাবিব (১৯)-কে গ্রেপ্তার করে।

 

এ ঘটনায় জড়িত অন্যান্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে বোয়ালিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কিশোর গ্যাং, ইভটিজিং, যৌন হয়রানি, ভয়ভীতি প্রদর্শনসহ যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর। মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির তৎপরতা অব্যাহত থাকবে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News