১২:০৩ অপরাহ্ন | সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ১১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ ও ওজন মাপক যন্ত্র জব্দ Logo মাদকাসক্ত ছেলে কর্তৃক মা ও ভাইকে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেপ্তার; বঁটি উদ্ধার Logo প্রয়াত মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর পুনঃ স্থাপনকৃত ঐতিহাসিক নামফলক উন্মোচন করলেন মাননীয় ভূমি মন্ত্রী Logo রাজশাহী মহানগরীতে কর্ণহার ও পবা থানা পুলিশের অভিযানে জুয়া খেলা অবস্থায় ১১ জন গ্রেপ্তার; তাস, মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার

Admin
Posted By Admin
Updated আগস্ট ১১ ২০২৬ / 93 Read
রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম অভিযান পরিচালনা করে গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

 

গত ১০ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম বোয়ালিয়া থানার খরবনা নদীর ধার এলাকায় অভিযান পরিচালনা করে কাটাখালী থানার দেওয়ান পাড়া পেট্রোল পাম্প (গ্রামীন চক্ষু হাসপাতালের পার্শ্ব) গ্রামের মৃত আজম আলী শেখের ছেলে বর্তমানে বোয়ালিয়া থানার সাহেব বাজার মাস্টার পাড়া এলাকায় বসবাসরত মো: রজব শেখ রাহুল (২৪) এবং বোয়ালিয়া থানার খরবনা নদীর ধার গ্রামের মৃত মকবুলের ছেলে মো: কালু (২৬)-কে গ্রেপ্তার করে। এ সময় রাহুলের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১ গ্রাম গাঁজা, ০.১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সেই সাথে কালুর হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News