১২:০৬ অপরাহ্ন | সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ১১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ ও ওজন মাপক যন্ত্র জব্দ Logo মাদকাসক্ত ছেলে কর্তৃক মা ও ভাইকে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেপ্তার; বঁটি উদ্ধার Logo প্রয়াত মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর পুনঃ স্থাপনকৃত ঐতিহাসিক নামফলক উন্মোচন করলেন মাননীয় ভূমি মন্ত্রী Logo রাজশাহী মহানগরীতে কর্ণহার ও পবা থানা পুলিশের অভিযানে জুয়া খেলা অবস্থায় ১১ জন গ্রেপ্তার; তাস, মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইসকাফ সিরাপসহ এক মাদক কারবারি গ্রেপ্তার; মোটরসাইকেল জব্দ

Admin
Posted By Admin
Updated জুন ২৫ ২০২৬ / 319 Read
রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইসকাফ সিরাপসহ এক মাদক কারবারি গ্রেপ্তার; মোটরসাইকেল জব্দ

রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইসকাফ সিরাপসহ এক মাদক কারবারি গ্রেপ্তার; মোটরসাইকেল জব্দ

Font Size:
Print

আরএমপি নিউজ: আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল মহানগর এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৫ বোতল অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইসকাফ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

 

গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন মহিষবাথান এলাকার মোঃ শাহজামানের ছেলে মোঃ বেলাল হোসেন সুইট (৩৮)।

 

গতকাল ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানার কাদিরগঞ্জ এলাকায়  ডিবি পুলিশের একটি দল  অভিযান পরিচালনা করে আসামি বেলাল হোসেন সুইটকে আটক করে।

 

 পরবর্তীতে তার দেহ তল্লাশি করে একটি নীল রঙের শপিং ব্যাগের ভেতর থেকে ৩৫ বোতল অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইসকাপ সিরাপ উদ্ধার করা হয়। এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত একটি লাল-কালো রঙের ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং উদ্ধারকৃত অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইসকাফ সিরাপ বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল বলে জানায়।

 

 গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় ১টি ফৌজদারি মামলা রয়েছে ।

 

এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

মাদকমুক্ত সমাজ গঠনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News