০৬:১৫ পূর্বাহ্ন | সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ১১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ ও ওজন মাপক যন্ত্র জব্দ Logo মাদকাসক্ত ছেলে কর্তৃক মা ও ভাইকে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেপ্তার; বঁটি উদ্ধার Logo প্রয়াত মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর পুনঃ স্থাপনকৃত ঐতিহাসিক নামফলক উন্মোচন করলেন মাননীয় ভূমি মন্ত্রী Logo রাজশাহী মহানগরীতে কর্ণহার ও পবা থানা পুলিশের অভিযানে জুয়া খেলা অবস্থায় ১১ জন গ্রেপ্তার; তাস, মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ টিম পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ

Admin
Posted By Admin
Updated আগস্ট ১৪ ২০২৬ / 343 Read
রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ টিম পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ

রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ টিম পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ টিম পৃথক অভিযান পরিচালনা করে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দসহ ৩ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

 

আজ ১৪ আগস্ট ২০২৬ তারিখ ভোর আনুমানিক সোয়া ৪ টার দিকে আরএমপি’র বিশেষ টিম কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম চারখুটার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে মো: রাজা হোসেন (৪৫) এবং রাজশাহী জেলার গোদাগাড়ী থানার গোপালপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মো: ইয়ার লতিফ চঞ্চল (৩০)-কে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে অনলাইন জুয়া পরিচালনা ও খেলার কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

অন্যদিকে একই তারিখ রাত আনুমানিক সোয়া ১২ টার দিকে আরএমপি’র বিশেষ টিম রাজপাড়া থানার দাশপুকুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত নুর আলম জনির ছেলে মো: জিতু (২১)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে অনলাইন জুয়া পরিচালনা ও খেলার কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় জুয়া প্রতিরোধ আইন ২০২৬ এর অধীনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News