০৯:৪২ পূর্বাহ্ন | বুধবার, ২৪ জুন ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি Logo রাজশাহী মহানগরীতে বাইসাইকেল চুরির সময় চোরাইকৃত বাইসাইকেলসহ ১ চোর আটক Logo পবিত্র আশুরা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি Logo রাজশাহী মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলার আরও ২ আসামি গ্রেপ্তার Logo রাজশাহীতে আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মাদক বিক্রয়ের নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৬ জন Logo রাজশাহীতে আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মাদক বিক্রয়ের নগদ অর্থ ও ৪টি মোবাইল ফোন জব্দ

পবিত্র আশুরা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

Admin
Posted By Admin
Updated জুন ২৩ ২০২৬ / 51 Read
পবিত্র আশুরা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

পবিত্র আশুরা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

Font Size:
Print

আরএমপি নিউজ : আগামী ২৬ জুন ২০২৬ খ্রি. ১০ মুহাররম ১৪৪৮ হিজরি পবিত্র আশুরা উদযাপিত হবে। পবিত্র আশুরা যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় গাম্ভির্যের সাথে উদযাপন নিশ্চিতকল্পে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

 

আসন্ন পবিত্র আশুরা উপলক্ষে জারিকৃত গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ (ঢ), ২৬(ট) (ই), ২৯(১) (ক) ও ২৯(১) (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ২৬ জুন ২০২৬ খ্রি. ১০ মুহাররম ১৪৪৮ হিজরি রাজশাহী মহানগরী এলাকায় আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্র-শস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি, বিস্ফোরক দ্রব্য ও অন্য কোন ক্ষতিকর দ্রব্যাদি বহন এবং তাজিয়া ও শোকমিছিলে দা, চাকু, কাঁচি, বল্লম, তরবারি ইত্যাদি ধারালো/আক্রমণের উপযোগী বস্তু, ব্যাগ, পোটলা, বৈদ্যুতিক দূর্ঘটনা রোধকল্পে অধিক উচ্চতার নিশান, ধাতব বস্তু বহনসহ 'পাইক' মিছিল সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া গণ উপদ্রব সৃষ্টি করতে পারে এমন অতি উচ্চ শব্দজনিত মাইক/স্পীকার ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

 

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গতকাল ২ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ, রবিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির কর্তৃক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। 

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News