০৯:৪১ পূর্বাহ্ন | বুধবার, ২৪ জুন ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি Logo রাজশাহী মহানগরীতে বাইসাইকেল চুরির সময় চোরাইকৃত বাইসাইকেলসহ ১ চোর আটক Logo পবিত্র আশুরা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি Logo রাজশাহী মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলার আরও ২ আসামি গ্রেপ্তার Logo রাজশাহীতে আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মাদক বিক্রয়ের নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৬ জন Logo রাজশাহীতে আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মাদক বিক্রয়ের নগদ অর্থ ও ৪টি মোবাইল ফোন জব্দ

রাজশাহীতে আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মাদক বিক্রয়ের নগদ অর্থ ও ৪টি মোবাইল ফোন জব্দ

Admin
Posted By Admin
Updated জুন ২২ ২০২৬ / 338 Read
রাজশাহীতে আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মাদক বিক্রয়ের নগদ অর্থ ও ৪টি মোবাইল ফোন জব্দ

রাজশাহীতে আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মাদক বিক্রয়ের নগদ অর্থ ও ৪টি মোবাইল ফোন জব্দ

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের দিকনির্দেশনায় মহানগরীতে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে গঠিত বিশেষ মাদক দমন টিমের অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামি হলেন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন পঞ্চবটি শেখের চক এলাকার মো. জাফরের ছেলে মো. ফাহিম (২০)। এ ঘটনায় একই এলাকার বেলায়েত শেখের মেয়ে মোসা. বিনা বেগম (৫৪) পলাতক রয়েছেন।

 

গত ২১ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে বোয়ালিয়া থানার পঞ্চবটি শেখের চক এলাকায় পলাতক আসামি বিনা বেগমের বসতবাড়ির সামনে অভিযান পরিচালনা করা হলে ফাহিমকে আটক করা হয়। তবে অভিযানের সময় বিনা বেগম কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।

 

গ্রেপ্তারকৃত ফাহিমের দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি পলাতক আসামি বিনা বেগমের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মাদক বিক্রির নগদ ৫৫ হাজার ১০০ টাকা, মাদক ব্যবসায় ব্যবহৃত ২টি স্মার্টফোন এবং ২টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামি দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

 

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News