০৯:৪২ পূর্বাহ্ন | বুধবার, ২৪ জুন ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি Logo রাজশাহী মহানগরীতে বাইসাইকেল চুরির সময় চোরাইকৃত বাইসাইকেলসহ ১ চোর আটক Logo পবিত্র আশুরা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি Logo রাজশাহী মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলার আরও ২ আসামি গ্রেপ্তার Logo রাজশাহীতে আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মাদক বিক্রয়ের নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৬ জন Logo রাজশাহীতে আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মাদক বিক্রয়ের নগদ অর্থ ও ৪টি মোবাইল ফোন জব্দ

রাজশাহী মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলার আরও ২ আসামি গ্রেপ্তার

Admin
Posted By Admin
Updated জুন ২৩ ২০২৬ / 32 Read
রাজশাহী মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলার আরও ২ আসামি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলার আরও ২ আসামি গ্রেপ্তার

Font Size:
Print

আরএমপি নিউজ : রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল ও উসকানিমূলক স্লোগান প্রদানের ঘটনায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলার আরও দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

 

ঘটনা সূত্রে জানা যায়, গত ২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক ২:১০ থেকে ২:৫০ ঘটিকার মধ্যে শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া এলাকায় পরিত্যক্ত একটি দলীয় কার্যালয়ের সামনে ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়ে বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে মিছিল করে এবং পুরো এলাকায় ভীতিকর ত্রাসের পরিস্থিতি সৃষ্টি করে।

 

উক্ত ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে শাহমখদুম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রুজু করা হয়। মামলার তদন্তকালে স্থানীয় সাক্ষীদের তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ এবং স্থিরচিত্র পর্যালোচনার মাধ্যমে সংশ্লিষ্ট আসামিদের পরিচয় শনাক্ত করা হয়।

 

এরই ধারাবাহিকতায় গত ২২ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক পৌনে ১০টার দিকে শাহমখদুম থানা পুলিশ ভুগরইল গ্রামে অভিযান পরিচালনা করে মৃত খলিল মোল্লার ছেলে মো. আশরাফ আলীকে (৬২) তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। সে পবা উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি।

 

একই দিন রাত আনুমানিক ১০টার দিকে চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী পূর্বপাড়া গ্রামের মো. আয়েশ উদ্দিনের ছেলে মো. আবু উমায়ের আকিবকে (২৪) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সামনে থেকে মতিহার থানা পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করে শাহমখদুম থানা পুলিশ। সে ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং অনলাইন একটি ভিস্ট।

 

গ্রেপ্তারকৃত ব্যক্তিদ্বয় শাহমখদুম থানার দায়েরকৃত সন্ত্রাশ বিরোধী আইনের মামলার আসামী।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়েছে। এছাড়াও পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্তে শাহমখদুম থানা পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা ও উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News