১১:৩১ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহীতে জুয়ার আসরে ডিবির অভিযান, ৪ জুয়াড়ি গ্রেপ্তার

Admin
Posted By Admin
Updated ডিসেম্বর ০৫ ২০২৫ / 389 Read
রাজশাহীতে জুয়ার আসরে ডিবির অভিযান, ৪ জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীতে জুয়ার আসরে ডিবির অভিযান, ৪ জুয়াড়ি গ্রেপ্তার

Font Size:
Print

আরএমপি নিউজ:  রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) মতিহার থানার ধরমপুর জাহাজঘাট এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে চারজন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন মো: জহুরুল ইসলাম সুমন (৪২), মো: রফিকুল ইসলাম (৩৫), মো: মোস্তাক আহম্মেদ (৪৬) এবং মো: আল-আমিন (৪৫)। তারা সবাই মতিহার থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

 

ডিবি পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে পুলিশ পরিদর্শক মো. মোস্তাক আহম্মেদের নেতৃত্বে ডিবির একটি দল তালাইমারী মোড় এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ধরমপুর জাহাজঘাট এলাকায় একটি বাড়িতে তাস ও নগদ টাকার মাধ্যমে জুয়ার আসর বসেছে।

 

খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় চারজনকে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৩ হাজার টাকা নগদ, প্যাকেটজাত ৩ সেট তাস এবং ১ সেট খোলা তাস উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মতিহার থানায় জুয়া আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News