১০:২৪ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ

Admin
Posted By Admin
Updated আগস্ট ০৭ ২০২৬ / 147 Read
রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ

রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম, রাজপাড়া, চন্দ্রিমা, বেলপুকুর ও কাটাখালী পুলিশ ফাঁড়ির পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ অর্থ, ডিজিটাল মেশিন এবং মোবাইল ফোন উদ্ধার এবং নারীসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

 

গত ৬ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক পৌনে ৯ টার দিকে শাহমখদুম থানা পুলিশ বড়বনগ্রাম (পাঁচানীপাড়া) গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে মো: জিয়ারুল ইসলাম (৫০) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করাকালে জিয়ারুল পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। এ সময় তার বসতবাড়ি তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি ডিজিটাল মাপকযন্ত্র ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। আসামি জিয়ারুলের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটনের বিভিন্ন থানায় মোট ৭টি মাদক মামলা রয়েছে।

 

এছাড়াও একই তারিখ দুপুর আনুমানিক সোয়া ১ টার দিকে রাজপাড়া থানা পুলিশ লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে নতুন বিলসিমলা (ঈদগাহ মাঠ সংলগ্ন) গ্রামের মো: আমজাদ হোসেনের ছেলে মো: মনিরুল ইসলাম (৩৮)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত হতে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ৫১০ টাকা জব্দ করা হয়। আসামি আমজাদের বিরুদ্ধে আরএমপি'র রাজপাড়া থানায় ১টি পেনাল কোড আইনে মামলা রয়েছে।

 

তাছাড়াও একই তারিখ রাত আনুমানিক পৌনে ৮ টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ শিরোইল কলোনী কানার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে শিরোইল কলোনী (বিহারী কলোনী, কানার মোড়) গ্রামের মৃত আয়েজের মেয়ে ও মো:আকরামের স্ত্রী মোছা: শাহনাজ (৪৮)- কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়।

 

অন্যদিকে একই তারিখ রাত আনুমানিক সোয়া ২টার দিকে বেলপুকুর থানা পুলিশ আগলা দ্বিতীয় মসজিদের পূর্ব পার্শ্ব এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: আফজাল হোসেনের ছেলে মো: উজ্জল (৩৪)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামি উজ্জলের বিরুদ্ধে আরএমপি'র বেলপুকুর থানায় ৬টি মাদক মামলা রয়েছে।

 

অপরদিকে একই তারিখ রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে কাটাখালী থানার কাটাখালী পুলিশ ফাঁড়ি হাজরাপুকুর উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: তামিজ উদ্দীনের ছেলে মো: সরোয়ার জাহান ওরফে সুমন (৩৭)- কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৮পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News