১০:২৫ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ

Admin
Posted By Admin
Updated আগস্ট ০৭ ২০২৬ / 126 Read
রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ

রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

 

গত ৬ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক পৌনে ১০টার দিকে থানা ও ডিবি পুলিশের বাইরে চৌকস পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকায় মো: হাবিবুর রহমানের ছেলে মো: গোলাম রসুল (৪০)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে গোলাম রসুলকে গ্রেপ্তার করা হলেও তার স্ত্রী মোছা: রুমা খাতুন পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। এ সময় রসুলের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত ১.৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৩৮ হাজার ৮২০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

পরবর্তীতে একই তারিখ রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে বিশেষ মাদকবিরোধী টিম পুনরায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি রুমা খাতুনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News