১১:৩৮ অপরাহ্ন | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৬ জন Logo রাজশাহীতে আরএমপির বেলপুকুর থানার উদ্যোগে উদ্ধারকৃত মানসিক ভারসাম্যহীন কিশোরীকে পরিবারের জিম্মায় হস্তান্তর Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৮ জন Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ১ কেজি গাঁজা উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আরও ১ জন আসামি গ্রেপ্তার

এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষা উপলক্ষে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

Admin
Posted By Admin
Updated এপ্রিল ১৯ ২০২৬ / 125 Read
এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষা উপলক্ষে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষা উপলক্ষে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

Font Size:
Print

আরএমপি নিউজ: আগামী ২১ এপ্রিল ২০২৬ খ্রি. হতে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা রাজশাহী মহানগরীর ২৮ টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

 

আগামী ২১ এপ্রিল ২০২৬ খ্রি. হতে অনুষ্টিতব্য এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের শিক্ষা পরিবেশ নির্বিঘ্ন, সুষ্ঠু ও স্বাভাবিক রাখার নিমিত্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন ১৯৯২ এর ২৬ এর (ট) এর (ই) এবং ৩৩ এর (খ), (গ) ও (ঘ) ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত বিষয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

 

(১) অনুমতি ব্যতিরেকে সর্ব সাধারণের ব্যবহার্য স্থানে বা এর সন্নিকটে লাউড স্পীকার ব্যবহার;

(২) অনুমতি ব্যতিরেকে কোন প্রাংগণ বা বাড়িতে মুখে বা বাদ্যযন্ত্রের সাহায্যে গান-বাজনা করা;

(৩) অনুমতি ব্যতিরেকে গান-বাজনা বা অন্যান্য শব্দ বড় করে শুনার জন্য মাইক্রোফোন, লাউড স্পীকার বা অন্য কোন যন্ত্র ব্যবহার করা;

(৪) অনুমতি ব্যতিরেকে অন্য কোন প্রক্রিয়ায় উচ্চ শব্দ করা; অথবা

(৫) অনুমতি ব্যতিরেকে কোন প্রাংগণ বা ব্যবসাকেন্দ্রে এমন কিছু ব্যবহার করা যাতে বিকট শব্দ হয়।

 

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

১৯ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ আরএমপি’র পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News