১১:৩৪ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে নারীসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা এবং হেরোইন উদ্ধার

Admin
Posted By Admin
Updated জুন ০৫ ২০২৬ / 375 Read
রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে নারীসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা এবং হেরোইন উদ্ধার

রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে নারীসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা এবং হেরোইন উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ :  রাজশাহী মহানগরীর চন্দ্রিমা এবং মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন-রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী পশ্চিমপাড়া  গ্রামের মো: আসলামের স্ত্রী  মোসা: মাজেদা বেগম (৫৩) এবং মতিহার থানার চর শ্যামপুর গ্রামের মো: আবু সামার ছেলে মো: সেলিম ওরফে ক্যাপসুল (৪০)।

 

গতকাল ৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত অনুমানিক সোয়া ৮ টার দিকে চন্দ্রিমা থানার শিরোইল কলোনী পশ্চিমপাড়া এলাকা থেকে মাজেদাকে এবং একই তারিখ রাত অনুমানিক পৌনে ৯ টার দিকে কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকা থেকে ক্যাপসুলকে আটক করা হয়। 

 

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে মাজেদার কাছ থেকে ৪১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১টি বাটন মোবাইল ফোন এবং ক্যাপসুলের কাছ থেকে ৫.৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

 

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি মোসা: মাজেদা বেগমের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ৮টি মাদক মামলা রয়েছে। এছাড়া মো: সেলিম ওরফে ক্যাপসুলের বিরুদ্ধে মতিহার থানায় ৪টি মাদক মামলা এবং ১টি পেনাল কোড ও ১টি জুয়া আইনে মামলা চলমান রয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News