০১:২১ পূর্বাহ্ন | বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে নারীসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৯ জন Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন Logo রাজশাহী মহানগরীতে যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ; গ্রেপ্তার ২ Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ৩৬ জন Logo রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার Logo রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে নারীসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার

Admin
Posted By Admin
Updated মে ১৩ ২০২৬ / 288 Read
রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে নারীসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, ইয়াবা  ট্যাবলেট ও গাঁজা উদ্ধার

রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে নারীসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে গোয়েন্দা শাখা (ডিবি) এবং চন্দ্রিমা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ (গুড়িপাড়া ইনারাতালার পশ্চিম পাশে) গ্রামের মৃত আব্দুল মোমিনের মেয়ে এসারুল ইসলামের স্ত্রী মোসা: সারমিন খাতুন (৩৫) এবং চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম (বাগানপাড়া) গ্রামের মো: শফিকুল ইসলামের ছেলে (বর্তমানে একই থানার মুশরইল বাচ্চুর মোড় এলাকায় বসবাসরত) মো: রাজু (৩৮)।

 

গতকাল ১২ মে ২০২৬ তারিখ দুপুর আনুমানিক সোয়া ২ টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকা থেকে সারমিনকে  এবং একই তারিখ রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে চন্দ্রিমা থানার মুশরইল বাচ্চুর মোড় এলাকা থেকে রাজুকে আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে সারমিনের কাছ থেকে মোট ৫ গ্রাম হেরোইন, ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার ২শ টাকা জব্দ করা করা হয়েছে। এছাড়া রাজুর কাছ থেকে ৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

 

উল্লেখ্য যে, গ্রেপ্তারকৃত আসামি সারমিনের বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় ৪ টি মাদক মামলা চলমান রয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News