১১:৩৪ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং হেরোইন উদ্ধার

Admin
Posted By Admin
Updated মে ২৪ ২০২৬ / 435 Read
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং হেরোইন উদ্ধার

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং হেরোইন উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে গোয়েন্দা শাখা (ডিবি), মতিহার ও রাজপাড়া থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর গ্রামের মো: আনোয়ার হোসেনের ছেলে মো: মুন্না (৩৫); মতিহার থানার খোজাপুর পূর্বপাড়া এলাকার মো: মতি শেখের ছেলে মোঃ সোহাগ শেখ ওরফে হাসু (৩৩); নওগাঁ জেলার মহাদেবপুর থানার হাতিমন্ডলা গ্রামের মৃত সফির উদ্দিন সরদারের ছেলে মো: গোলাম মোস্তফা কামাল (৪৫), যিনি বর্তমানে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আইডিবাগানপাড়া এলাকায় বসবাস করেন এবং রাজপাড়া থানার দাশপুকুর গ্রামের মো: হাবিবুর রহমানের ছেলে মো: আল আমিন (৩৪)।

 

আজ ২৪ মে ২০২৬ তারিখ দুপুর আনুমানিক পৌনে ২টার দিকে রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকা থেকে মুন্নাকে, গত ২৪ মে ২০২৬ তারিখ রাত সাড়ে ৩টার দিকে মতিহার থানার খোজাপুর পূর্বপাড়া হতে সোহাগকে এবং গত ২৩ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক সোয়া ১১টার দিকে কামাল ও আল আমিনকে আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামি মুন্নার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা, ৩৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়াও গ্রেপ্তারকৃত আসামি সোহাগের কাছ থেকে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাছাড়াও কামালের কাছ থেকে ৫৫ গ্রাম গাঁজা, ১ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ৩শ ২০ টাকা এবং আল আমিনের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি মুন্নার বিরুদ্ধে আরএমপির রাজপাড়া থানায় পূর্বের ১টি মাদক মামলা এবং আসামি আল আমিনের বিরুদ্ধে একই থানায় ৬টি মাদক মামলা ও ১টি পেনাল কোডের মামলা চলমান রয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News