১১:৩০ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

হারিয়ে যাওয়া শিশু সায়নকে পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ

Admin
Posted By Admin
Updated নভেম্বর ২৩ ২০২৫ / 210 Read
হারিয়ে যাওয়া শিশু সায়নকে পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ

হারিয়ে যাওয়া শিশু সায়নকে পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ

Font Size:
Print

আরএমপি নিউজ: আজ রবিবার ২৩ নভেম্বর ২০২৫ তারিখ বিকেল সাড়ে ৩টায় রাজশাহী মহানগরীর আমচত্ত্বর এলাকা থেকে হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম থানা পুলিশ। উদ্ধারকৃত শিশুটি নিজের নাম-পরিচয় জানাতে অক্ষম ছিল। পরে তার স্কুল ব্যাগে রাখা খাতায় লেখা নাম দেখে জানতে পারে শিশুটির নাম সায়ন।

 

উদ্ধারের পর শিশুটিকে আরএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদে রাখা হয়।

 

পরবর্তীতে শিশুটির পরিচয় জানতে আরএমপির ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়। পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্বজনরা তা দেখে শিশুটির পরিচয় শনাক্ত করতে সক্ষম হন।

 

তথ্য যাচাই-বাছাই শেষে, আজই শিশুটিকে তার পরিবারের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ভিকটিম সাপোর্ট সেন্টারের ইনচার্জ মাসুমা মুস্তারী।

 

নিজ সন্তানকে ফিরে পেয়ে শিশুটির পরিবার অত্যন্ত আনন্দিত হয় এবং শিশুটিকে উদ্ধার ও নিরাপদে ফেরত দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News