১১:৩২ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

Admin
Posted By Admin
Updated এপ্রিল ১১ ২০২৬ / 249 Read
বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

Font Size:
Print

আরএমপি নিউজ: আগামী ১৪ এপ্রিল ২০২৬খ্রিস্টাব্দ (পহেলা বৈশাখ) বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপিত হবে। রাজশাহী মেট্রোপলিটন এলাকায় পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষবরণের যে সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তা ঐ দিন সন্ধ্যা ১৮.০০ ঘটিকার পূর্বে শেষ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

পহেলা বৈশাখ উপলক্ষে শান্তি-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ এর (১) এর (ছ), (জ), ২৬(ট)(ই) ও  ২৬ (ঢ), ২৯ (১) এর (ক), ২৯ (১) এর (খ) এবং ৩৩ এর (ক), (খ), (গ) ও (ঘ)  ধারায় অর্পিত ক্ষমতাবলে জনসাধারণের নিরাপত্তা, নগরবাসী ও যানবাহন আরোহীদের অসুবিধা এবং বিরক্তি দূরীকরণের উদ্দেশ্যে রাস্তায় সর্ব সাধারণের ব্যবহার্য স্থানে গান-বাজনা, বাদ্য বাজনা, হর্ণ বাজানো, লাউড স্পীকার ব্যবহার এবং শোভাযাত্রা/র‌্যালিতে বিরক্তির উদ্রেককারী বাঁশি যেমন-ভুভুজেলা এবং আতশবাজি ফোটানো, ফানুস/গ্যাস বেলুন উড়ানো, পটকা ক্রয়-বিক্রয় ও ব্যবহার, বাইক রেসিং, ডিজে পার্টি, অস্ত্রশস্ত্র বহন, বিষ্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার  নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

 

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

১১ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ আরএমপি’র পুলিশ কমিশনার ড. মোঃ জিল্‌লুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News