১১:২৮ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে আরএমপি’র যৌথ বিশেষ চেকপোস্ট অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ফেন্সিডিল, গাঁজা উদ্ধার এবং নগদ অর্থ, মোবাইল ফোন ও মাইক্রোবাস জব্দ

Admin
Posted By Admin
Updated জুলাই ১৯ ২০২৬ / 399 Read
রাজশাহী মহানগরীতে আরএমপি’র যৌথ বিশেষ চেকপোস্ট অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ফেন্সিডিল, গাঁজা উদ্ধার এবং নগদ অর্থ, মোবাইল ফোন ও মাইক্রোবাস জব্দ

রাজশাহী মহানগরীতে আরএমপি’র যৌথ বিশেষ চেকপোস্ট অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ফেন্সিডিল, গাঁজা উদ্ধার এবং নগদ অর্থ, মোবাইল ফোন ও মাইক্রোবাস জব্দ

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ও ট্রাফিক বিভাগের সমন্বয়ে যৌথ বিশেষ চেকপোস্ট অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গত ১৮ জুলাই ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক পৌনে ৭ টার দিকে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ও ট্রাফিক বিভাগের সমন্বয়ে কাশিয়াডাঙ্গা মোড়ে (রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক) যৌথ চেকপোস্ট অভিযানে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর কাঠুরিয়া গ্রামের মো: ইয়াকুব আলীর ছেলে মো: নাদিম ওরফে ফাহিম (২৬); রাজশাহী মহানগরীর দামকুড়া থানার খোলাবোন আন্ধাকোঠা গ্রামের মো: মাইনুল ইসলামের ছেলে মো: মুরাদ (২১) এবং একই থানার নতুন কসবা গ্রামের মো: আজাদ আলীর ছেলে মো: হৃদয় আলী (২২)-কে গ্রেপ্তার করে।

 

এ সময় ফাহিমের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে মজুত রাখা ১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির ১৬ হাজার ৫০০ টাকা, মাদক ব্যবসায় ব্যবহৃত ২টি মোবাইল ফোন এবং ১টি মাইক্রোবাস জব্দ করা হয়। এছাড়া মুরাদের দেহ তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষিত ১১ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার হেফাজত থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত ১টি মোবাইল ফোনও জব্দ করা হয়। অপরদিকে, অপর আসামি হৃদয়ের হেফাজত থেকে ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

 

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি ফাহিমের অপরাধ সংক্রান্ত পূর্বের রেকর্ড পর্যালোচনায় তার বিরুদ্ধে ডিএমপি’র পল্টন থানায় মাদকদ্রব্য আইনে ১টি মামলার তথ্য পাওয়া যায়।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News