১১:২৮ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

মোটরসাইকেল চালক ও সহযাত্রীর হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

Admin
Posted By Admin
Updated জুলাই ০৩ ২০২৬ / 137 Read
মোটরসাইকেল চালক ও সহযাত্রীর হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

মোটরসাইকেল চালক ও সহযাত্রীর হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে মোটরসাইকেল চালক ও সহযাত্রীর হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন প্রতিপালনে কিছু নির্দেশনা আরোপ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

 

রাজশাহী মহানগর এলাকায় অধিকাংশ ক্ষেত্রেই মোটরসাইকেল চালক হেলমেটবিহীন অবস্থায় অনিরাপদভাবে চলাচল করছেন। এছাড়া চালক ব্যতীত মোটরসাইকেলে একজনের অধিক সহযাত্রী বহন করা হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে চালক হেলমেট পরিধান করলেও সহযাত্রী হেলমেট ব্যবহার করছেন না। যার ফলে অনেক সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে অনেকে পঙ্গুত্ব বরণসহ প্রাণহানির মতো ঘটনার সম্মুখীন হচ্ছেন। বাংলাদেশ সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৪৯(১)(চ) মোতাবেক মোটরসাইকেল চালক ও সহযাত্রী উভয়কেই হেলমেট ব্যবহার করতে হবে এবং একজনের অধিক সহযাত্রী বহন করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে উক্ত আইনের ধারা ৯২(১) মোতাবেক অনধিক তিন (০৩) মাসের কারাদণ্ড অথবা অনধিক ১০ (দশ) হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে। এছাড়া চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে দোষসূচক ১ (এক) পয়েন্ট কর্তন হবে। সকল মোটরসাইকেল চালক ও আরোহীকে আইন মেনে সর্বদা হেলমেট ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সড়ক ব্যবস্থায় শৃঙ্খলা রক্ষা এবং নিরাপদ সড়ক নিশ্চিতকরণে তৎপর রয়েছে। মোটরসাইকেল চালানোর সময় চালক ও সহযাত্রী উভয়ই হেলমেট ব্যবহার না করলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া সকল যানবাহনের চালকদের সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারাসমূহ মেনে যানবাহন চালানোর জন্যও অনুরোধ জানানো হয়েছে; অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আজ ০৩ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির কর্তৃক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News