১১:৩৪ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহীতে আরএমপির বেলপুকুর থানার উদ্যোগে উদ্ধারকৃত মানসিক ভারসাম্যহীন কিশোরীকে পরিবারের জিম্মায় হস্তান্তর

Admin
Posted By Admin
Updated জুন ১৫ ২০২৬ / 324 Read
রাজশাহীতে আরএমপির বেলপুকুর থানার উদ্যোগে উদ্ধারকৃত মানসিক ভারসাম্যহীন কিশোরীকে পরিবারের জিম্মায় হস্তান্তর

রাজশাহীতে আরএমপির বেলপুকুর থানার উদ্যোগে উদ্ধারকৃত মানসিক ভারসাম্যহীন কিশোরীকে পরিবারের জিম্মায় হস্তান্তর

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বেলপুকুর থানা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত এক কিশোরীকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

গতকাল ১৪ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক সোয়া ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বেলপুকুর থানা পুলিশ ধাদাস সত্রগাছা এলাকা হতে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করা এক কিশোরীকে উদ্ধার করেন।

 

উদ্ধারকৃত কিশোরী, পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার একটি গ্রামের বাসিন্দা রায়েশা (১৪) (ছদ্মনাম), এর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতকল্পে তাকে আরএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়।

 

পরবর্তীতে আরএমপি পুলিশ কমিশনার মহোদয়ের প্রত্যক্ষ দিকনির্দেশনায় কিশোরীর পরিচয় শনাক্ত করে তার পরিবারের সঙ্গে বেলপুকুর থানা পুলিশ যোগাযোগ করতে সক্ষম হয়। সংবাদ পেয়ে কিশোরীর পিতা বেলপুকুর থানায় উপস্থিত হন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে কিশোরীকে তার পিতার জিম্মায় হস্তান্তর করা হয়। দীর্ঘদিন পর মেয়েকে ফিরে পেয়ে কিশোরীর পরিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আন্তরিক ধন্যবাদ জানান।

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সর্বদা জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অসহায় ও বিপদগ্রস্ত ব্যক্তিদের পাশে থেকে মানবিক সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News