১১:২৯ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা: ইয়াবা সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

Admin
Posted By Admin
Updated জুলাই ০৭ ২০২৬ / 353 Read
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা: ইয়াবা সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা: ইয়াবা সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানা পুলিশ আজ ০৭ জুলাই ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটে টিকাপাড়া বাশার রোড এলাকায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে।

 

অভিযানকালে ইয়াবা সেবনরত অবস্থায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর গ্রামের যতন আলীর ছেলে মোঃ ঈমন (২৩), আব্দুস সালামের ছেলে মোঃ নাইম হোসেন (২৩), মোহাম্মদ আফছার আলীর ছেলে রাজ (২৩) এবং একজন শিশুসহ মোট ৪ জনকে আটক করা হয়।

 

মোবাইল কোর্টে শুনানি শেষে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ঈমনকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা অর্থদণ্ড, মোঃ নাইম হোসেনকে ৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা অর্থদণ্ড এবং রাজকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

 

আটককৃতদের মধ্যে একজন শিশু হওয়ায় শিশু আইন, ২০১৩-এর বিধান অনুযায়ী তাকে পরিবারের জিম্মায় প্রদান করা হয়।

 

সাজাপ্রাপ্ত আসামিদের প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীতে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত রাখবে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News