১০:০৮ পূর্বাহ্ন | রবিবার, ১৬ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী পৃথক পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার; হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৪ জন Logo রাজশাহী মহানগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার Logo রাজশাহী মহানগরীতে নিখোঁজ ২ মাদ্রাসা শিক্ষার্থীকে ৭২ ঘন্টার মধ্যে কক্সবাজার থেকে উদ্ধার করেছে আরএমপির শাহমখদুম থানা পুলিশ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ টিম পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ

রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের পৃথক পৃথক অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট, গাঁজা উদ্ধার; নগদ অর্থ জব্দ

Admin
Posted By Admin
Updated আগস্ট ০৬ ২০২৬ / 252 Read
রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের পৃথক পৃথক অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট, গাঁজা উদ্ধার; নগদ অর্থ জব্দ

রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের পৃথক পৃথক অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট, গাঁজা উদ্ধার; নগদ অর্থ জব্দ

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও নগদ অর্থসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

 

গত ৫ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক সোয়া ১১টার দিকে থানা এবং ডিবি পুলিশের বাইরে চৌকস পুলিশ সদস্যদের নিয়ে গঠিত আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার দাশপুকুর ঈদগাহ মাঠের পশ্চিম পার্শ্বে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে বহরমপুর (ডিবি আনোয়ারা স্কুল) গ্রামের মো: বুলবুলের ছেলে মো: সাকিব (২১), বহরমপুর (ঢালুর মোড়) গ্রামের মো: আলামিনের ছেলে মো: বিশাল (২০) এবং বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ আমবাগান গ্রামের মৃত জাফর আলীর ছেলে মো: শাকিল আহম্মেদ ওরফে পাপ্পু (২৪)-কে গ্রেপ্তার করে।

এ সময় আসামিদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ১৪ পিস ইয়াবা, ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ  ৮৭০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামি সাকিব এবং শাকিলের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটনের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

 

এছাড়াও আজ ৬ আগস্ট ২০২৬ তারিখ সকাল আনুমানিক সাড়ে ৬ টার দিকে বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার দাশপুকুর ঈদগাঁহ মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে আইডি বাগানপাড়া (ডোমপাড়া) গ্রামের মৃত সেলিম ওরফে কিরতনের (নবমুসলিম) ছেলে মো: আরিফ হোসেন ওরফে বিকাশ (নবমুসলিম) (২২) এবং একই গ্রামের মৃত হাফিজ উদ্দিন শেখের ছেলে মো: রফিকুল ইসলাম (৪৫)-কে গ্রেপ্তার করে। এ সময় আসামিদের হেফাজত হতে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ৫৮পিস ট্যাপেন্টাডল, ৭পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ৬০০টাকা জব্দ করা হয়।

 

তাছাড়াও একই তারিখ ভোর আনুমানিক সোয়া ৪টার দিকে বিশেষ মাদকবিরোধী টিম কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়া (চারখুটার মোড়) গ্রামের মৃত এসারুদ্দিনের ছেলে মো: এরাক উদ্দীন (৫২) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার বসতবাড়ি তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News