১১:৩৩ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

আরএমপি’র গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার; গ্রেপ্তার ২

Admin
Posted By Admin
Updated মে ০৬ ২০২৬ / 436 Read
আরএমপি’র গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার; গ্রেপ্তার ২

আরএমপি’র গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার; গ্রেপ্তার ২

Font Size:
Print

আরএমপি নিউজ : রাজশাহী মহানগরীতে চোরাই মোটরসাইকেলসহ ২ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রাজপাড়া থানার বুলনপুর গ্রামের মো: আরিফুল ইসলাম ইমনের ছেলে (বর্তমানে লক্ষীপুর কাঁচাবাজার বসবাসরত) মো: বাধন হোসেন সৌরভ (২১) এবং কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম আশ্রয়ন গ্রামের (র‌্যাব অফিসের পাশে) নাজিম উদ্দিনের ছেলে  মো: পলাশ (২৪)। উভয়েই রাজশাহী মহানগরীর বাসিন্দা।  

 

গতকাল ৬ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক সোয়া ১ টায় রাজপাড়া থানার লক্ষীপুর কাঁচাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে সৌরভকে এবং একই তারিখ রাত আনুমানিক পৌনে ৩ টায় কাশিয়াডাঙ্গা থানার বালিয়া গ্রাম এলাকা থেকে পলাশকে আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামি সৌরভের ভাড়া বাসা থেকে সৌরভের হেফাজতে থাকা একটি লাল রংয়ের চোরাই বাজাজ 125 CC Discovery মোটর সাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি সৌরভের প্রদত্ত তথ্যের ভিত্তিতে পলাশের শুশুর বাড়ি থেকে পলাশকে গ্রেপ্তার করা হয়। 

 

গ্রেপ্তারকৃত আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে রাজশাহী ও আশেপাশের বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রি করে আসছে। 

 

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি সৌরভের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন এলাকায় ২টি , নাটোর সদরে ১টি এবং রাজশাহীর গোদাগাড়ী থানায় ১টি মামলা চলমান রয়েছে। এছাড়াও, পলাশের বিরুদ্ধে নাটোর সদরে ১টি,  রাজশাহীর গোদাগাড়ী থানায় ১টি , আরএমপি’র শাহমখদুম থানায় ১টি এবং কাশিয়াডাঙ্গা থানায় ১টি মামলা চলমান রয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News