১১:৩৪ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

আরএমপি’র কাশিয়াডাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ ১ ব্যক্তি গ্রেপ্তার

Admin
Posted By Admin
Updated ডিসেম্বর ০৩ ২০২৫ / 385 Read
আরএমপি’র কাশিয়াডাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ ১ ব্যক্তি গ্রেপ্তার

আরএমপি’র কাশিয়াডাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ ১ ব্যক্তি গ্রেপ্তার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১০ গ্রাম হেরোইনসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

গ্রেপ্তারকৃত আসামি মো: সুজন আলী (৩৫), রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার মৃত সুব্রত’র ছেলে।

 

গতকাল মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৫ খ্রি.) রাত পৌনে ৮টায় ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক মো: ইব্রাহিম খলিল এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকার কোর্ট স্টেশন মোড়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় নয়ন আলী নামের এক ব্যক্তি হেরোইন বিক্রি করছেন।

 

খবর পেয়ে ডিবি পুলিশের দল দ্রুত পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পালানোর চেষ্টা করলে তাকে ঘটনাস্থলেই আটক করা হয়। পরবর্তীতে আসামির দেহ তল্লাশি করে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায়, বিক্রির উদ্দেশ্যে সে হেরোইন সঙ্গে রেখেছিল এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

 

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News