১১:২৬ অপরাহ্ন | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৬ জন Logo রাজশাহীতে আরএমপির বেলপুকুর থানার উদ্যোগে উদ্ধারকৃত মানসিক ভারসাম্যহীন কিশোরীকে পরিবারের জিম্মায় হস্তান্তর Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৮ জন Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ১ কেজি গাঁজা উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আরও ১ জন আসামি গ্রেপ্তার

রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং এ্যালকোহল উদ্ধার

Admin
Posted By Admin
Updated মে ১৬ ২০২৬ / 391 Read
রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং এ্যালকোহল উদ্ধার

রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং এ্যালকোহল উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ:  রাজশাহী মহানগরীতে কর্ণহার, বোয়ালিয়া, চন্দ্রিমা এবং পবা থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- কর্ণহার থানার তালুক ধরমপুর গ্রামের মো: আ: রশিদের ছেলে মো: জাহিরুল ইসলাম জনি (২৮); বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর বাসার রোড গ্রামের মৃত ইস্রাফিলের ছেলে মো: শাহেন শাহ (৪৫); চন্দ্রিমা থানার মেহেরচন্ডী উত্তরপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মো: ফরিদ আলী (২৬); পবা থানার পিল্লাপাড়া গ্রামের মো: আব্দুস সোবহানের ছেলে মো: মুনসুরুল আজিজ (৪১)।

 

গত ১৪ মে ২০২৬ তারিখ আরএমপির বিভিন্ন থানা পুলিশ পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৪ জনকে আটক করে। এর মধ্যে রাত আনুমানিক সোয়া ১০ টার দিকে কর্ণহার থানার তালুক ধরমপুর পূর্বপাড়া এলাকা থেকে জনিকে, রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার এলাকা থেকে শাহেন শাহকে, রাত আনুমানিক সোয়া ১০ টার দিকে চন্দ্রিমা থানার মেহেরচন্ডী উত্তরপাড়া এলাকা থেকে ফরিদকে এবং রাত আনুমানিক ১১ টার দিকে পবা থানার পিল্লাপাড়া এলাকা থেকে মুনসুরুলকে আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে মোট ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১২ বোতলে সর্বমোট ৩৬০ মিলি লিটার এ্যালকোহল উদ্ধার করা হয়।

 

উল্লেখ্য যে, গ্রেপ্তারকৃত আসামি ফরিদের বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানায় ৩ টি মাদক মামলা এবং ২ টি পেনাল কোডে মামলা চলমান রয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News