১১:৪০ অপরাহ্ন | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৬ জন Logo রাজশাহীতে আরএমপির বেলপুকুর থানার উদ্যোগে উদ্ধারকৃত মানসিক ভারসাম্যহীন কিশোরীকে পরিবারের জিম্মায় হস্তান্তর Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৮ জন Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ১ কেজি গাঁজা উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আরও ১ জন আসামি গ্রেপ্তার

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার

Admin
Posted By Admin
Updated এপ্রিল ১৭ ২০২৬ / 425 Read
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী পৃথক পৃথক অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার কালুপুর ঠাকুর পালশা গ্রামের মো: শফিকুল ইসলামের মেয়ে মোসা: সাইমা খাতুন (২৪); একই জেলার শিবগঞ্জ থানার রামচন্দ্রপুর হাট (হঠাৎপাড়া) গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে মো: আব্দুর রশীদ (৪০); এবং রাজশাহী মহানগরীর মতিহার থানার সাতবাড়িয়া গ্রামের মো: তাজকেরাতুল ইসলামের ছেলে মো: কবির হোসেন (২৯)।

 

আজ ১৭ এপ্রিল ২০২৬ তারিখ বেলা আনুমানিক পৌনে ১২ টার দিকে বেলপুকুর থানার বেলপুকুর বাইপাস মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সাইমা ও রশীদকে এবং একই তারিখ বেলা আনুমানিক সোয়া ১২ টার দিকে মতিহার থানার সাতবাড়িয়া এলাকা থেকে কবিরকে আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিধি মোতাবেক দেহ তল্লাশি করে সাইমার কাছ থেকে ৪০০ পিস এবং রশীদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অন্যদিকে কবিরের কাছ থেকে ৩২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় 

 

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি সাইমার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ১টি মাদক ও ১টি পেনাল কোডে মামলা  এবং পাকসি রেলওয়ে জেলার সিরাজগঞ্জ রেলওয়ে থানায় ১টি মাদক মামলা  চলমান রয়েছে। এছাড়াও কবিরের বিরুদ্ধে আরএমপি'র মতিহার থানায় ৪ টি মাদক মামলা চলমান রয়েছে।

  

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News