১১:৩৩ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৪ নম্বর আসমি গ্রেপ্তার

Admin
Posted By Admin
Updated জুন ১০ ২০২৬ / 453 Read
রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৪ নম্বর আসমি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৪ নম্বর আসমি গ্রেপ্তার

Font Size:
Print

আরএমপি নিউজঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পবা থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৪ নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে পবা থানা পুলিশ।

 

উল্লেখ্য, গত ৯ জুন ২০২৬ তারিখ সকাল  সাড়ে ৬ টার দিকে পবা থানার আলাই বিদিরপুর এলাকায় অবস্থিত রহমান স্পেশালাইজড কোল্ড স্টোরেজের সামনে রাজশাহী-নওগাঁগামী আঞ্চলিক মহাসড়কের ওপর প্রায় ৩৫/৪০ জন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী মুখে মাস্ক পরে বিভিন্ন স্লোগান দিয়ে একটি মিছিল বের করে। এ সময় তারা এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে দেয়।

 

এ ঘটনায় পবা থানায় সন্ত্রাসবিরোধী আইনে গত ৯ জুন ২০২৬ তারিখ একটি মামলা রুজু করা হয়।

 

মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি, রাজশাহী মহানগরীর পবা থানার আলাইবিদিরপুর গ্রামের নুর মোহাম্মদ সরদারের ছেলে এবং আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোঃ নওশাদ (৫৫)-কে গ্রেপ্তার করেছে পবা থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ জুন ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তার নিজ বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News