১১:২৯ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার

Admin
Posted By Admin
Updated জুন ২৭ ২০২৬ / 410 Read
রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), বোয়ালিয়া, শাহমখদুম, বেলপুকুর ও পবা থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৯ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মোট ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫০ গ্রাম গাঁজা এবং ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- কাশিয়াডাঙ্গা থানার রাকিবুল ইসলাম (৩২), বোয়ালিয়া থানার মেহেদী হাসান মুন্না (২৮), রাকিবুল ইসলাম রাহাত (২৪), মতিহার থানার শিমুল (২১), বোয়ালিয়া থানার রিফাত হোসেন পরশ (১৯), শাহমখদুম থানার জমসের (৫৫), বেলপুকুর থানার রফিকুল ইসলাম (৫৫) ও লিটন আলী (২৮) এবং পবা থানার সম্রাট (৪১)। তারা সকলেই রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।

 

পৃথক অভিযানে ২৫ ও ২৬ জুন ২০২৬ তারিখে মহানগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ ও বসতবাড়ি তল্লাশি করে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।

 

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত রাকিবুল ইসলামের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় ৩টি মাদক মামলা, ২টি পেনাল কোডের মামলা এবং ১টি অস্ত্র আইনের মামলা বিচারাধীন রয়েছে।

 

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীতে মাদক নির্মূলে নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে পরিচালিত হবে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News