১১:৩৩ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহীতে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি শাখার উদ্বোধন

Admin
Posted By Admin
Updated সেপ্টেম্বর ৩০ ২০২৫ / 239 Read
রাজশাহীতে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি শাখার উদ্বোধন

রাজশাহীতে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি শাখার উদ্বোধন

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহীতে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি, রাজশাহী শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

 

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর প্রাঙ্গণে সমিতির শাখাটির ফলক উন্মোচন ও ফিতা কেটে উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ও সমিতির সম্মানিত পৃষ্ঠপোষক মোহাম্মদ আবু সুফিয়ান।

 

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, পুলিশ সদস্য সে অবসরপ্রাপ্ত হোন আর কর্মরত হোন সবাই একই পরিবারের অংশ। এই সমিতির মাধ্যমে তাঁদের সাথে একটি সেতু বন্ধন তৈরি হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের অভিজ্ঞতা ও দক্ষতা সমাজের জন্য অমূল্য সম্পদ। তারা আজীবন দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং অবসরের পরও সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁদের সম্মান জানাতে পেরে আমরা গর্বিত।”

 

তিনি আরও জানান, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের যেকোনো প্রয়োজনে অগ্রাধিকার ভিত্তিতে আইনগত সহায়তা প্রদান করা হবে।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির সদস্যগণ।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News