১১:২৮ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বোয়ালিয়া থানা পুলিশের অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার; ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল ও নাইমেসুলাইড ট্যাবলেট, দেশীয় অস্ত্র উদ্ধার এবং মাদক বিক্রির নগদ অর্থ জব্দ

Admin
Posted By Admin
Updated জুন ২৭ ২০২৬ / 262 Read
রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বোয়ালিয়া থানা পুলিশের অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার; ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল ও নাইমেসুলাইড ট্যাবলেট, দেশীয় অস্ত্র উদ্ধার এবং মাদক বিক্রির নগদ অর্থ জব্দ

রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বোয়ালিয়া থানা পুলিশের অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার; ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল ও নাইমেসুলাইড ট্যাবলেট, দেশীয় অস্ত্র উদ্ধার এবং মাদক বিক্রির নগদ অর্থ জব্দ

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে বোয়ালিয়া থানা পুলিশ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, হেরোইন, ট্যাপেন্টাডল ও নাইমেসুলাইড (Nimesulide) ট্যাবলেট, দেশীয় অস্ত্র এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন খরবোনা নদীর ধার এলাকার বাসিন্দা মো. ইমরান হোসেন ইমু (৩৭) ও মো. মাসুদ হোসেন নাদু (৩২)। উভয়ের পিতা মৃত শহীদ।

 

আজ (২৭ জুন ২০২৬) দুপুর আনুমানিক ১২:৪৫ ঘটিকায় বোয়ালিয়া থানাধীন খরবোনা নদীর ধার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

 

পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের দেহ ও বসতবাড়ি তল্লাশি করে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ গ্রাম হেরোইন, ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০০ পিস নাইমেসুলাইড (Nimesulide) ট্যাবলেট, ১টি দেশীয় হাসুয়া, ১টি চাপাতি, ১টি চাকু এবং মাদক বিক্রির নগদ ৮হাজার ২শ টাকা উদ্ধার ও জব্দ করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা স্বীকার করে যে, তারা পরস্পরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি এড়িয়ে অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

 

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News