১১:২৬ অপরাহ্ন | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৬ জন Logo রাজশাহীতে আরএমপির বেলপুকুর থানার উদ্যোগে উদ্ধারকৃত মানসিক ভারসাম্যহীন কিশোরীকে পরিবারের জিম্মায় হস্তান্তর Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৮ জন Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ১ কেজি গাঁজা উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আরও ১ জন আসামি গ্রেপ্তার

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; দেশীয় চোলাইমদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

Admin
Posted By Admin
Updated জুন ১৩ ২০২৬ / 163 Read
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; দেশীয় চোলাইমদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; দেশীয় চোলাইমদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাশিয়াডাঙ্গা থানা ও মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

 

গ্রেপ্তারকৃতরা হলো- আরএমপি’র মতিহার থানার কাজলা গ্রামের মো: পিয়ারুল মোল্লার ছেলে মো: ইমন মোল্লা (২৭), বোয়ালিয়া থানার রাণীনগর বাজে কাজলা এলাকার মৃত মোস্তাকিমের ছেলে জিহাদ ইসলাম ওরফে ডালিম (৩৮), পাবনা জেলার ইশ্বরদী থানার পতিরাজপুর গ্রামের আবুল ফজল শেখের ছেলে মো: মামুনুর রশিদ (৩০) এবং রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া (প্যারামেডিকেল রোড) এলাকার মো: রফিকুল ইসলামের ছেলে মো: শফিকুল ইসলাম ওরফে লাবীব (১৯)।

 

গতকাল ১২ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ কাশিয়াডাঙ্গা মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় ইমন, জিহাদ ও মামুনুরকে মাতাল অবস্থায় গ্রেপ্তার করে। এছাড়াও একই তারিখ দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে শফিকুলকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারকৃত আসামি ইমনের দেহ তল্লাশি করে ১,০০০ মিলিলিটার দেশীয় চোলাইমদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া শফিকুলের কাছ থেকে ৫১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি ইমন, জিহাদ ও মামুনুরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে কর্তব্যরত চিকিৎসক প্রত্যয়ন করেন যে, তারা চোলাইমদ সেবন করেছিলেন।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News