০৭:৩৮ পূর্বাহ্ন | শনিবার, ০৭ মার্চ ২০২৬

রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

Admin
Posted By Admin
Updated মার্চ ০৬ ২০২৬ / 220 Read
রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে রাজপাড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া মধ্যপাড়া গ্রামের মৃত তোরাব আলীর ছেলে মো: ফাহিম হোসেন (২৭)।

গতকাল ৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ৩ টায় রাজপাড়া থানা পুলিশ তেরখাদিয়া মধ্যপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে  আসামি ফাহিমকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামির দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১৫ পিস ট্যাপেন্টাডল  ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামি ফাহিমের বিরুদ্ধে আরএমপি'র বোয়ালিয়া থানায় ১ টি মামলা চলমান রয়েছে

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News