১১:২৯ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে পুলিশ কমিশনার মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের অভিযানে ১,৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার; অটোরিকশা ও মোবাইল ফোন জব্দ

Admin
Posted By Admin
Updated জুন ২৯ ২০২৬ / 186 Read
রাজশাহী মহানগরীতে পুলিশ কমিশনার মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের অভিযানে ১,৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার; অটোরিকশা ও মোবাইল ফোন জব্দ

রাজশাহী মহানগরীতে পুলিশ কমিশনার মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের অভিযানে ১,৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার; অটোরিকশা ও মোবাইল ফোন জব্দ

Font Size:
Print

আরএমপি নিউজ: আরএমপি পুলিশ কমিশনার মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে রাজশাহী মহানগরীতে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ হাড়ুপুর বাগানপাড়ার ভাটার মাঠ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

 

গ্রেপ্তারকৃত আসামি হলেন-রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার পূর্ব রায়পাড়া (চালনা সাঁকো) এলাকার মৃত স্বপনের ছেলে মো. আবুল হোসেন (৫২)। পলাতক আসামি হলেন কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া গ্রামের মৃত রইচ উদ্দিন শেখের ছেলে মো: হানিফ (৬২)সহ অজ্ঞাতনামা আরও ১ জন।

 

গতকাল ২৮ জুন ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টায় কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পরিচালিত অভিযানে হাড়ুপুর বাগানপাড়া এলাকার ভাটার মাঠ থেকে আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় হানিফসহ আরও একজন অজ্ঞাতনামা আসামি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

 

গ্রেপ্তারকৃত আসামির দেহ তল্লাশি এবং তার ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিক্সা তল্লাশি করে ১ হাজার ৪শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত উক্ত ব্যাটারিচালিত অটোরিক্সাটি ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

এ ঘটনায় কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে উদ্ধারকৃত মাদকের উৎস উদ্ঘাটন, পলাতক আসামিকে গ্রেপ্তার এবং ঘটনায় জড়িত অজ্ঞাত আরও একজনের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News