১১:৩০ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহীতে আরএমপি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ১

Admin
Posted By Admin
Updated সেপ্টেম্বর ০৩ ২০২৫ / 826 Read
রাজশাহীতে আরএমপি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ১

রাজশাহীতে আরএমপি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ১

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকায় আরএমপির চন্দ্রিমা থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১ জনকে গ্রেপ্তারসহ ১টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।

 

গ্রেপ্তারকৃত মো: সুজন হোসেন (৩৯) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকার নুর হোসেনের ছেলে।

 

ঘটনা সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ভোরে চন্দ্রিমা থানা এলাকায় আরএমপির চন্দ্রিমা থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান ডিউটি  করছিল। এসময় চন্দ্রিমা থানার এসআই মো: জাহাঙ্গীর আলম ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, শিরোইল কলোনী এলাকায় এক ব্যক্তির অবৈধ আগ্নেয়াস্ত্র আছে।

 

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে যৌথ বাহিনী ভোর সাড়ে ৫টায় চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সুজনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজতে থাকা ১টি অবৈধ মরিচাধরা রিভলবার জব্দ করে।

 

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত সুজনের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া থানায় ৫টি মামলা রয়েছে।

 

গ্রেপ্তরকৃত আসামির বিরুদ্ধে আরএমপি'র চন্দ্রিমা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News