১১:২৮ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তাঁর নিজস্ব বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার, নগদ অর্থ জব্দ

Admin
Posted By Admin
Updated জুলাই ০৪ ২০২৬ / 148 Read
রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তাঁর নিজস্ব বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার, নগদ অর্থ জব্দ

রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তাঁর নিজস্ব বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার, নগদ অর্থ জব্দ

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তাঁর নিজস্ব বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার দাশপুকুর আইডি বাগানপাড়া ঈদগাহ মাঠের উত্তর পার্শ্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন-রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার দরগাপাড়া গ্রামের মো: শহিদুলের ছেলে মো: শাহ পরান (২৮) এবং রাজপাড়া থানার সিলিন্দা পশ্চিমপাড়া গ্রামের মো: সেন্টু শেখ ওরফে সেন্টু কসাইয়ের ছেলে মো: আলামিন (৩৪)।

 

গতকাল ০৩ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক পৌনে ১০ টার দিকে আরএমপি কমিশনার মহোদয়ের নিজস্ব বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার দাশপুকুর এলাকার আইডি বাগানপাড়া ঈদগাম মাঠের উত্তর পার্শ্বে থেকে শাহ পরান ও আলামিনকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে মোট ৯২৭ গ্রাম গাঁজা, ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ১ হাজার টাকা জব্দ করা হয়।

 

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি শাহ পরানের বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় ৪টি মাদক ও ১টি দন্ডবিধি আইনে মামলা  এবং আলামিনের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় ৩টি মাদক ও ১টি দন্ডবিধি আইনে মামলা চলমান রয়েছে। 

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News