১১:২৯ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ জন আসামি গ্রেপ্তার

Admin
Posted By Admin
Updated জুন ২৫ ২০২৬ / 92 Read
রাজশাহী মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ জন আসামি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ জন আসামি গ্রেপ্তার

Font Size:
Print

আরএমপি নিউজ : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল ও উসকানিমূলক স্লোগান প্রদানের ঘটনায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১জন আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

 

ঘটনা সূত্রে জানা যায়, গত ২১ জুন ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক পৌনে ৫ টার দিকে বোয়ালিয়া মডেল থানার রানীবাজার টাইলস পট্টি মোড়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ব্যানার সহকারে সমবেত হয়ে বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে মিছিল করে এবং পুরো এলাকায় ভীতিকর ত্রাসের পরিস্থিতি সৃষ্টি করে।

 

উক্ত ঘটনায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনকে আসামি করে বোয়ালিয়া মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রুজু করা হয়। মামলার তদন্তকালে স্থানীয় সাক্ষীদের তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ এবং স্থিরচিত্র পর্যালোচনার মাধ্যমে সংশ্লিষ্ট আসামিদের পরিচয় শনাক্ত করা হয়।

 

এরই ধারাবাহিকতায় আজ ২৫ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ বোয়ালিয়া থানার কয়েরদাড়া গ্রামে অভিযান পরিচালনা করে মো. সোহাগ আলী (৩৬)-কে গ্রেপ্তার করে। সে ওই গ্রামের মো. রজব আলীর ছেলে এবং রাজশাহী মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী।

 

গ্রেপ্তারকৃত ব্যক্তি বোয়ালিয়া মডেল থানায় দায়েরকৃত সন্ত্রাশ বিরোধী আইনের মামলার তদন্তে প্রাপ্ত আসামী।

 

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হবে। এছাড়াও পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্তে বোয়ালিয়া মডেল থানা পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা ও উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News